চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের ভূঞাপুরে পিইসি পরীক্ষায় অব্যবস্থাপনা, নানা অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
জনপদ, টাঙ্গাইল, শিক্ষা
A A
প্রাথমিক শিক্ষা সমাপনী-বৃত্তির ফল-বৃত্তি

ফাইল ছবি

সোহেল তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, পরীক্ষা কেন্দ্রে অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ উঠেছে।

অভিভাবদের অভিযোগ, শিক্ষার্থীর চেয়ে কম প্রশ্নপত্র সরবরাহ, ইবতেদায়ী পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে প্রাইমারী শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া এবং কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের কাছে প্রশ্ন বিক্রি ও ফাঁসে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন জড়িত ।

এসব অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকদরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে নিয়ম নেই বলে তাদেরকে বাধা দেন ওই শিক্ষা কর্মকর্তা।

টাঙ্গাইলের ভূঞাপুরে ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা। সরেজমিনে উপজেলার এসব পরীক্ষা কেন্দ্রে গিয়ে অভিভাবকদের কাছ থেকে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র ছাড়া অন্যসব স্কুল খোলা রাখার পাশাপাশি শ্রেণি কার্যক্রম চালু থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। শিক্ষক নেতাদের ও শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করেই ওই সকল স্কুলের শিক্ষকরা রয়েছেন অলিখিত ছুটিতে।

অভিভাবকদের অভিযোগ, একাধিক কর্মকর্তার উপস্থিতিতে থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা বিভিন্ন কেন্দ্র সরবারহ করার নিয়ম থাকলেও সেই নিয়ম মানেন নি শাহনেওয়াজ পারভীন। এমনকি সময়ের অনেক আগেই তিনি একা একা প্রশ্ন সংগ্রহ করেন। আবার নিজেই তা বিভিন্ন কেন্দ্র সরবাহ করেন।

আলমগীর হোসেন নামে একজন অভিভাবক বলেন, আমরা মনে করছি প্রশ্ন ফাঁস ও বিক্রির সাথে তিনি জড়িত। এ জন্যই বিভিন্ন কেন্দ্রে প্রশ্নপত্র কম গেছে।

তার অভিযোগ, নানা সুবিধা নিয়ে কিছু স্কুল ও কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের সুবিধা দিতেই শিক্ষা কর্মকর্তা নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন।

প্রশ্নপত্র কম পাওয়ার বিষয়টি স্বীকার করে ভারই পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মাছুদা বলেন, ইংরেজী পরীক্ষায় আমার কেন্দ্র তিনটি প্রশ্নপত্র কম আসে। পরে পরীক্ষা শুরু ২৫ মিনিট পর শিক্ষা কর্মকর্তা নিজে এসে তা সরবারহ করেন।

এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন বলেন, স্কুলগুলোতে শিক্ষক কম থাকায় ওই সকল বিদ্যালয়ে ক্লাস কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

সাংবাদিকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, সাংবাদিকরা প্রবেশ করলে অন্যরাও প্রবেশ করতে চায়। এ কারণে উপর মহলের নির্দেশে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, এসব অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: পিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিকদের দলে কে এই হোসেন আলী?

পরবর্তী

রিয়াদের অনুপ্রেরণায় ‘ফিনিশার’ আরিফুল

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে, আনন্দে ভাসছে দলটি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদের অনুপ্রেরণায় ‘ফিনিশার’ আরিফুল

রাতের সময় জনসমাগমের দৃশ্য, অনেক মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি পূরণের আশ্বাসে ক্লাসে ফিরছে বুয়েট শিক্ষার্থীরা

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT