চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা পাচারের বিরুদ্ধে আন্দোলনকারীদের নামে উকিল নোটিশের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে টাকা লুটপাট করে কানাডায় বসতি গড়ার বিরুদ্ধে আন্দোলনকারীদের নামে আইনি নোটিশ দিয়ে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক পৃথক সভায় তারা অবিলম্বে এই হয়রানিমূলক আইনি নোটিশের প্রতিবাদ জানান। ডেনফোর্থের টরেন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ে সাংস্কৃতিক কর্মীদের সভা অনুষ্ঠিত হয়। রেড হট তন্দুরি রেস্তোরাঁয় পৃথক প্রতিবাদ সভার আয়োজন করে অন্টারিও আওয়ামী লীগ।

প্রসঙ্গত, ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকায় বাংলাদেশ থেকে টাকা লুট করে কানাডায় বসবাস করার সংবাদ প্রকাশিত হওয়ার পর টরেন্টোয় বসবাসরত সর্বস্তরের বাঙালিরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তারই এক পর্যায়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠায় গাজী বেলায়েত হোসেন এবং তার স্ত্রী নাহিদ আখতার।

গাজী বেলায়েত হোসেন বেসিক ব্যাংকের ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় চলে এসেছেন মর্মে দৈনিক দেশ রূপান্তরে খবর বেরিয়েছে। দুর্নীতি দমন কমিশন তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলো।

প্রতিবাদ সভায় বক্তারা উকিল নোটিশে ভীত না হতে কমিউনিটির সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিতভাবেই এই আইনি লড়াই মোকাবেলা করা হবে।

লুটেরাদের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডেনফোর্থ এবং মেইন ইন্টারসেকশন সংলগ্ন হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে লুটেরাদের বিরুদ্ধে ‘গানে, কবিতায় প্রতিবাদ’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দোলনকারীউকিল নোটিশটাকা পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT