চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের বিশ্বকাপ দল চূড়ান্ত, ঘোষণা আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের পর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জানা যাবে টাইগারদের ১৫ সদস্যের নাম। পাশাপাশি দেয়া হবে আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দলও।

সোমবার নির্বাচকদের সঙ্গে বসে সামনের দুটি মিশনের জন্য দল চূড়ান্ত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ২২ মে পর্যন্ত বিশ্বকাপের ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকায় বেধে দেয়া সময় ২২ এপ্রিলের সপ্তাহখানেক আগেই দল দিয়ে দিচ্ছে বিসিবি।

দল নিয়ে বিসিবি সভাপতি বলেন, আমার প্রাথমিক একটা ধারণা ছিল যে, ১৮ তারিখের মধ্যে টিম ঘোষণা করে দিতে হবে এবং সেটা সহজে পরিবর্তন করা যাবে না যদি কোনো ইনজুরি সমস্যা না থাকে। আমরা এখন জানতে পেরেছি যে সময় আছে। ২২ মে পর্যন্ত সময় আছে, আমরা পরিববর্তন করতে পারব কাউকে না বলেই। বিশ্বকাপের আগে আমাদের ত্রিদেশীয় সিরিজ আছে, ওটা ১৮ তারিখ শেষ হয়ে যাচ্ছে, আমাদের তো একটা সময় আছেই। তাই আমি নির্বাচকদের বলেছি স্কোয়াড দিয়ে দিতে।’

Banglabid

বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও সেখানে পরিবর্তন আনতে পারে বিসিবি, বিবেচনায় আসতে পারে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স। এমনটি ইঙ্গিত দিয়ে নাজমুল হাসান জানান, জাতীয় দলের কয়েকজনের ইনজুরি ও অফফর্ম ভাবাচ্ছে তাকে।

‘কয়েকটা কারণে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে, যাদেরকে নিয়ে চিন্তা-ভাবনা করছে, তাদের ফর্ম ভালো হচ্ছে না। এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ইনজুরিও একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কেই আমরা ধরেছিলাম বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। কিন্তু এখনো তারা পুরোপুরি সুস্থ না। এই জিনিসগুলো বিবেচনায় নেয়ার জন্যই একটু সমস্যা হচ্ছিল, ১৫ জনের স্কোয়াডটা এখনই ঘোষণা করা। যেহেতু আমাদের সময় আছে, আমি বলতে এসেছিলাম যে, তোমরা স্কোয়াড দিয়ে দাও ১৫ জনের। যেহেতু পরে পরিবর্তনের সময় আছে।’

আগামী ৩০মে থেকে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপ আসর। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ৫ মে শুরু হয়ে চলবে ১৮ তারিখ পর্যন্ত। ওই সিরিজে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯টিম টাইগারবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোদি-ইমরানের ভাইরাল ছবি ভুয়া

পরবর্তী

রাস্তায় নয়, অফিসেই চাঁদা নিতে চান এনায়েত উল্যাহ

পরবর্তী

রাস্তায় নয়, অফিসেই চাঁদা নিতে চান এনায়েত উল্যাহ

করোনা

শবে বরাত: ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বললেন হাইকোর্ট

সর্বশেষ

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT