চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের ঘাম ঝরানো অনুশীলন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:১১ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: অনুশীলনের শুরুতেই সৌম্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন চণ্ডিকা হাথুরুসিংহে। এভাবে হচ্ছে না, ওভাবে করো! এটা সামনের পায়ে, ওটা পেছনের পায়ে খেলো। মার্ক ও’নিল পাশের নেটে দেখছেন নাসিরের ব্যাটিং। আরেক নেটে ওয়ালশ দাঁড়িয়ে পেসারদের বোলিংয়ে পাখির চোখ করে। কয়েকজনকে নিয়ে ট্রেনার ভিল্লাভারায়ন করছেন রানিং। ফিল্ডিং কোচ হ্যালসল ক্যাচ ছুঁড়ছেন কিপারদের দিকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববারের চিত্র এটাই। মাঠজুড়ে ছড়িয়ে ছিটিয়ে এভাবেই চলছে টাইগারদের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি।

স্কোয়াডে থাকা ২৫ ক্রিকেটারকেই নানাভাবে ব্যস্ত রেখেছেন কোচিং স্টাফরা। সকাল ১০টায় শুরু হওয়া অনুশীলনে বিরতি দেওয়ার কথা ছিল ১২টায়। তার ১৫ মিনিট আগেই শুরু হল বৃষ্টি। ক্রিকেটার-কোচরা ড্রেসিংরুম অব্দি পৌঁছাতেই আবার থেমেও গেল। পরে লাঞ্চপর্ব সেরে আবারও শুরু অনুশীলনযজ্ঞ।

মাঠের দক্ষিণ পাশের উইকেটের ওপর বসানো হয়েছে স্ল্যাপ। মেশিন থেকে বেরিয়ে আসা বল তাই পিচ্ছিল জায়গায় পড়ে ব্যাটসম্যানের দিকে ধেঁয়ে আসছে আরও দ্রুত গতিতে। সেন্টার উইকেটের দুটি নেটে এভাবে কিছুক্ষণ ব্যাটিংয়ে কাটিয়ে শেষ হয় অনুশীলন।

অনুশীলনে বোলাররাও পাচ্ছেন ব্যাটিং করার সুযোগ। রুবেল, সাঞ্জামুল, সাকলাইন, মোস্তাফিজরা পালাক্রমে এদিনও ব্যাটিং করলেন। চট্টগ্রামে দ্বিতীয় দিনের অনুশীলনে দারুণ সন্তুষ্ট ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল।

‘আমি মুগ্ধ। ছেলেরা ব্যাট হাতে ভালো করছে, বিশেষ করে আজ। টেস্ট ম্যাচে কাজে লাগতে পারে, এরকম বেশকিছু কৌশল নিয়ে ছেলেরা কাজ করছে। যেভাবে সবকিছু এগোচ্ছে, এখন পর্যন্ত আমি দারুণ খুশি।’

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে সিরিজে হারাতে চাইছেন দলের সবাই। ২-০ তে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে চলছে নিবিড় অনুশীলন। চলবে সোমবারও। একদিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ আগস্ট নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি তিনদিনের ম্যাচ খেলবে টাইগাররা। সেটা দিয়েই শেষ হবে চট্টগ্রাম পর্বের অনুশীলন। ঢাকায় অনুশীলন যখন শুরু হবে তখন দলও ছোট হয়ে আসবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটি মিরপুরে। আর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে। দুই ম্যাচের সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে স্টিভ স্মিথের দল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়ের বিয়েতে ওবামা দম্পতিকে দাওয়াত দিলেন মা, জবাবও পেলেন

পরবর্তী

নতুন বন সৃষ্টির তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বন সৃষ্টির তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করুনারত্নের প্রতিরোধ ভেঙে কোহলির হাতে সিরিজ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT