চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করুনারত্নের প্রতিরোধ ভেঙে কোহলির হাতে সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে করুনারত্নে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তৃতীয় দিনে কুশল মেন্ডিসও সেঞ্চুরি তুলে লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করে গিয়েছিলেন। কিন্তু কাজ হল না। সব প্রতিরোধ ভেঙে সিরিজ জিতে নিল ভারত।

রোববার কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়েছে বিরাট কোহলি দল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে ২–০ এগিয়ে গেল ভারত। ম্যাচ হারলেও দ্বিতীয় ইনিংসে লড়াই করেছে শ্রীলঙ্কা। তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে ৩৮৬ রানে। তবে খেলা শেষ চারদিনেই।

ফলোঅনের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা তুলেছিল ২ উইকেটে ২০৯। কুশল মেন্ডিস (১১০) শতরান ফেরেন। চতুর্থ দিনে সেঞ্চুরি তুলে নেন দিমুথ করুনারত্নে। ১৪১ রানে আউট হয়েছেন। তার ফেরার সঙ্গে প্রতিরোধও শেষ হয়ে গেছে স্বাগতিকদের।

Banglabid

লাঞ্চের সময় শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ৩০২। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৬) ও নিরোশান ডিকেভেল্লা (৩১) ছাড়া কেউই রান পাননি।

ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা নেন ৫ উইকেট। ২টি করে উইকেট গেছে রবিচন্দ্র অশ্বিন ও হার্দিক পাণ্ডিয়ার ঝুলিতে।

এর আগে প্রথম ইনিংসে ভারতের ৯ উইকেটে ৬২২ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে শ্রীলঙ্কা তৃতীয় দিনের শুরুরভাগে প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৮৩ রানে। ৪৩৯ রানে এগিয়ে ছিল ভারত। তাই শ্রীলঙ্কাকে ফলোঅন করান কোহলি। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা লড়াই করলেও চতুর্থ দিন চা বিরতির আগেই শেষ হয়ে গেল ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন বন সৃষ্টির তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

টাঙ্গাইলে আবার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ

পরবর্তী
বসুন্ধরা থানার প্রধান প্রবেশদ্বার, পুলিশ ও মোটরসাইকেল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে আবার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যপ্রযুক্তি খাতে কী শিখলে কোন কাজ ও চাকরির সুযোগ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT