কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটান্স। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে এই ম্যাচ শুধুমাত্র বিদায়টা সম্মানজনক করার। অপরদিকে তৃতীয় অবস্থানে খুলনা চাইবে নিজেদের অবস্থান আরও শক্ত করতে।
এখন পর্যন্ত সবর্শেষ ৭ নন্বরে থাকা মাশরাফির কুমিল্লার পয়েন্ট ৬। ১০ ম্যাচে ৭টি হারের সাথে তাদের জয় মাত্র ৩টিতে।
অপরদিকে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা । ১০টি ম্যাচে ছয়টি জয় ও চারটিতে পরাজয় তাদের।










