চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতি থেকে দূরে সরাতেই খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা: ফখরুল

পরাগ আজিম পরাগ আজিম
১২:৫৫ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

রাজনীতি থেকে দূরে সরাতেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় বিচার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লুই কানের স্থাপত্য নকশার নামে জিয়াউর রহমানের মাজার সরানোর চক্রান্ত জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য তার।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা। এতে শরীক হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান ও চিহ্ন মুছে ফেলতে ষড়যন্ত্র করছে সরকার।

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য যারা সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধি বা যারা জনগণের প্রিয় নেতা তাদের সরিয়ে দেওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরেই একটা নীল-নকশা এঁকেছে। এবং সেটা ওয়ান ইলেভেন থেকেই শুরু হয়েছে। ওয়ান ইলেভেনে যেমন বিরাজনীতিকরণের একটি প্রচেষ্টা ছিলো তেমন এখানেও সেই প্রচেষ্টা শুরু হয়েছে। এর মাধ্যমে দেশনেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা করছে তারা। জনগণ তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দেবে।

গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এবং মানুষকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছে বলে জানান ফখরুল।বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার অনুপযুক্ত, সেই যোগ্যতাই তাদের নেই। তারপরও এই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য। একই সঙ্গে জনগণকে সংগঠিত করবার জন্য এবং তাদের কাছে পৌঁছানোর জন্য। আমরা সেনাবাহিনী মোতায়েন করতে বলেছি, সেই সঙ্গে  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটা নিতে বলেছি।

নির্বাচন সুষ্ঠু করতে সেনা মোতায়েনের পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা তৈরির দাবি জানান বিএনপি মহাসচিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT