চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামও রিয়ালকে হারিয়ে দিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ কোন রিয়াল মাদ্রিদ! রোববার লা লিগায় নবাগত জিরোনার মাঠে ২-১ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারও তাদের হারিয়ে দিয়েছে। রোনালদোদের ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেছে দলটি।

এই হারের পর ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল। চার ম্যাচ শেষে সাত পয়েন্ট তাদের। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম।

২০০৮ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এই প্রথম এত বড় হার দেখতে হল রিয়ালকে। সেবার দলটি জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল। টটেনহ্যামের বিপক্ষে ২০১২ সাল থেকে  টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল স্প্যানিশ জায়ান্টরা

Banglabid

টটেনহ্যাম এদিন ২৭ মিনিটে আলির গোলে এগিয়ে যায়। ডান দিক থেকে স্বদেশী ডিফেন্ডার কিয়েরন ট্রিপিয়ারের ভলিতে ছয় গজ বক্সে বল পেয়ে জালে ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার আলি। এই গোলটি নিয়ে রিয়ালের আপত্তি ছিল। টিভি রিপ্লেতেও অফসাইড দেখা যায়।

আলি দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আরেকটি গোল করে রিয়ালকে ভড়কে দেন। ডি-বক্সের বাইরে বাধা এড়িয়ে আলির নেওয়া জোরালো শট রামোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। দশ মিনিট বাদে এরিকসন ব্যবধান ৩-০ করেন।

রোনালদো ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে এক গোল শোধ দেন। ততক্ষণে টটেনহ্যাম রক্ষণাত্মক পজিশন নিয়ে ফেলায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় জিদানের দলকে।

Reneta

‘ই’ গ্রুপে নিজেদের মাঠে মারিবোরকে ৩-০ গোলে হারানো লিভারপুল ৮ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে। অন্য ম্যাচে মস্কোকে ২-১ গোলে হারিয়ে স্পেনের ক্লাব সেভিয়া ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT