চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের ক্যাচে মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রধানমন্ত্রী জয়ী ক্যাচের জন্য ক্রিকেটারকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: টেস্টে ভালো খেলা তরুণ ব্যাটার মাহমুদুল হাসান ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একাদশের বাইরে থাকলেও ফিল্ডিং করার সুযোগ পান শেষের দিকে। বাউন্ডারি লাইনে দুর্দান্ত এক ক্যাচ নেন।

পুরো ম্যাচেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ক্যাচিং স্কিল চোখ এড়ায়নি প্রধানমন্ত্রীর। দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে জয়কে পুরস্কৃত করার কথাও বলেছেন।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। ইংল্যান্ডকে (৯৫) টপকে প্রথম দল হিসেবে তামিম-সাকিবরা ১০০ পয়েন্ট পূর্ণ করেছে। যা দ্বিতীয় ওয়ানডেতেই সম্ভব হয়েছে লিটন দাসের সেঞ্চুরি (১৩৬) মুশফিকুর রহিমের ৮৬ রানের ইনিংস ধরে দুইশর বেশি রানের জুটিতে।

Banglabid

৮৮ রানে জয়ে রাঙানো ম্যাচটি মাঠে বসে দেখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে সংবাদমাধ্যমকে জানান প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমি জানি আপনারা সকলেই খুশি, সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের খেলার জন্য ৫ বার ফোন করেছে। আপনি চিন্তা করতে পারেন? টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন এবং প্রথমে যখন খেলা শুরু হলো তখন বলেছে খুব খেলছে, তারপরে সেঞ্চুরির পর অভিনন্দিত করলেন দুজনকেই। লিটন এবং মুশফিককে।’

‘শেষে বললেন, যে ক্যাচটা ধরল ওর নাম কী? ওকে পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা প্রধানমন্ত্রী দেখেছেন এবং উপভোগ করেছেন, আমরা অত্যন্ত খুশি।’

তৃতীয় উইকেটে লিটন ও মুশফিকের ২০২ রানের জুটি বাংলাদেশকে গড়ে দেয় জয়ের ভিত। পরে বোলারদেরও তেমন কষ্ট করতে হয়নি। বড় জয় নিয়েই সিরিজ নিশ্চিত করে টিম টাইগার্স। উঠে যায় সুপার লিগের শীর্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়পাপনপ্রধানমন্ত্রীবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশিদের জন্য তিন মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ

পরবর্তী

আমাদের জোর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে: পুতিন

পরবর্তী
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকরত কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের জোর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে: পুতিন

বাংলাদেশ ক্রিকেটার লিটন ও ফারুকি মাঠে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারুকিকে সামলাতে লিটনের ‘টেস্ট মাইন্ডসেট’

সর্বশেষ

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT