চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৩:৫০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
অপরাধ, আদালত, জনপদ, জয়পুরহাট
A A
জয়পুরহাটে হত্যার মামলায় দুই আসামি গ্রেফতার, আদালতে হাজির. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুরে ফুটবল খেলা দেখাতে নিয়ে গিয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ ও প্রত্যেকের দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব (৪২) ও মৃত বুদা প্রামানিকের ছেলে ওহেদুল ইসলাম (৪৩)।

মামলা সুত্রে জানা যায়, ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আহসান হাবীব ও ওহেদুল ইসলাম প্রতিবেশী আবুবক্কর ছিদ্দিকের ছেলে মোহাম্মদ আলীকে (৩৪) সাথে নিয়ে ফুটবল খেলা দেখতে যায়। এরপর সে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন ১১ সেপ্টেম্বর চকশিমলীয়া আদিবাসী পাড়ার পশ্চিম পার্শ্বে রাস্তার ওপরে দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় নিহতের পিতা আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে ওই দিনই পাঁচবিবি থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর পুলিশ দুজনকে গ্রেপ্তার করলে আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন আদালত।

ট্যাগ: আদালতজয়পুরহাটপাঁচবিবিমৃত্যুদণ্ডাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধায় মৌসুমী হাঁসের খামার করে স্বাবলম্বী স্বল্প আয়ের পরিবারগুলো

পরবর্তী

তামিমের হঠাৎ অবসরের ঘোষণায় বিষণ্ন তারা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার তামিমের অবসর ঘোষণা নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের হঠাৎ অবসরের ঘোষণায় বিষণ্ন তারা

ড. ইউনূসের জামিন বাতিল চেয়ে শ্রম আদালতে আবেদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT