চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়দেবপুরে অপহৃত দুই যুবক উদ্ধার, আটক ৯ অপহরণকারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

গাজীপুরের জয়দেবপুর থেকে অপহৃত দুই যুবক উদ্ধারের পর নয়জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শনিবার গভীর রাতে গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত মো. সাব্বির ও ফারুক ব্যাপারীকে উদ্ধার করা হয়।

এ সময় চার কিশোর অপরাধীসহ অপহরণকারী দলের মোট ০৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও নগদ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন, মেহেদী হাসান হৃদয়, আনিসুর রহমান, মো. জাবেদ হারুন অর-রশিদ ও আব্দুস সাত্তার। অন্য চারজন কিশোর অপরাধী বলে নাম ঠিকানা প্রকাশ করেনি র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান চ্যানেল আই অনলাইনকে বলেন: শনিবার উুক্তভোগী সাব্বিরের বাবা আমাদের লিখিত অভিযোগে জানায় তার ছেলেসহ  ছেলের বন্ধু ফারুক ব্যাপারী গত শুক্রবার থেকে নিখোঁজ। ওইদিন বিকেল চারটার দিকে দোকানের মালামাল কেনার জন্য শ্যামপুরের জুরাইন কাঁচা বাজারে গিয়ে আর ফিরে আসে নি।

ভুক্তভোগীর বাবা সাব্বিরকে কোথাও খুঁজে না পেয়ে শুক্রবার সন্ধ্যায় শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৬১৮) করেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায়  সাব্বিরের ব্যবহৃত মোবাইল ফোন হতে তার বাবার মোবাইল নাম্বারে একজন অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে জানায়, ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রাখা হয়েছে এবং মুক্তিপণ হিসাবে দুই লক্ষ টাকা দাবি করে।

তাকে টাকা নিয়ে গাজীপুর সদর থানাধীন পশ্চিম জয়পুর সাকিনস্থ জয়দেবপুর বাসস্ট্যান্ডে যেতে বলে। আর আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে এবং কোন প্রকার ঝামেলা করলে সাব্বিরকে হত্যার হুমকি প্রদান করে। এরপর সাব্বিরের বাবা বিষয়টি আমাদের জানালে শনিবার রাতে উপ-অধিনায়ক মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে অপহৃতসহ অপহরণকারীদের আটক করে।

অভিযান পরিচালনাকারী র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, অপহারণকারী চক্রটি ফেসবুকে ভুয়া একাউন্টের মাধ্যমে পরিচয় গোপন করে ভুক্তভোগী  সাব্বিরকে প্রেমের ফাঁদে ফেলে। সাব্বির তার বন্ধু ফারুক ব্যাপারীকে সঙ্গে নিয়ে কথিত প্রেমিকার সাথে দেখা করতে গেলে অপহারণকারীরা তাদের দুজনকে জুরাইন, শ্যামপুর এলাকা হতে অপহরণ করে জয়দেবপুর নিয়ে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবি করে।

আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ট্যাগ: অপহরণকারী আটকর্যাব ১০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে গ্রামে সন্তান জন্ম দেয়া নিষিদ্ধ

পরবর্তী

ভোট গ্রহণে প্রস্তুত ১১৬ উপজেলা

পরবর্তী
উপজেলা পরিষদ নির্বাচন-দ্বিতীয় ধাপ

ভোট গ্রহণে প্রস্তুত ১১৬ উপজেলা

ম্যানসিটিকে হটিয়ে শীর্ষে লিভারপুল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT