চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়কে হত্যা চেষ্টা: সাংবাদিক শফিক রেহমান রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে
গ্রেফতার হওয়া সাংবাদিক শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড
মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম শুনানি শেষে
রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে দুপুরে শফিক রেহমানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে তাকে আটক করে মিন্টো রোড ডিবি কার্যালয়ে নেয়া হয়। আদালতে হাজির করানোর আগে তাকে ডিবি কার্যালয়েই রাখা হয়েছিলো।

পুলিশের দাবি, সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েই শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে।

Banglabid

এর অাগে, ২০১৫ সালের আগস্ট মাসে ডিবির ইন্সপেক্টর ফজলুর রহমান বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনা করা হয়েছে। দেশে এবং দেশের বাইরে তার জীবননাশসহ বড় ধরনের ক্ষতি করতে বিএনপির হাইকমান্ড দেশ ও দেশের বাইরে অর্থায়ন করছে।

হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ওই মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামী করা না হলেও বিএনপির নেতৃত্বে জোটভুক্ত এবং দেশে-বিদেশে অবস্থানরত উচ্চ পর্যায়ের নেতাদের অভিযুক্ত করা হয়। ওই মামলার তদন্ত করছিলো ডিবি।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, দীর্ঘসময় তদন্ত করে তারা নিশ্চিত হয়েছেন যে শফিক রেহমান দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের অর্থায়নে সাহায্য করেছেন। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শফিক রেহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে বৈশাখী উদ্যোক্তা হাট

পরবর্তী

শর্তাবলী ক্ষুণ্ন হলেও হাইকোর্টে মামলা করতে পারবেন না সরকারি কর্মচারীরা

পরবর্তী

শর্তাবলী ক্ষুণ্ন হলেও হাইকোর্টে মামলা করতে পারবেন না সরকারি কর্মচারীরা

হাসপাতালে দিলিপ কুমার

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT