চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনেভায় রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ আঞ্চলিক সদর দফতরের সামনে এই প্রতিবাদ জানায় ইউরোপের সর্ববৃহৎ ও জনপ্রিয় এই কমিউনিটি সংগঠন।

স্থানীয় সময় শুক্রবার  আয়োজিত এই শান্তিপূর্ণ প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচী পালনের মাধ্যমে নিরীহ রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা এবং মিয়ানমার সরকারের ন্যাক্কারজনক নৃশংসতার প্রতিবাদ জানায় আয়েবা।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালায় দেশটির সরকারি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত পাচঁ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া দেশ ত্যাগে বাধ্য হয়েছে চার লাখ মানুষ, এক লাখ মানুষ দেশের ভেতর স্থানান্তরিত হয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এসব তথ্য দিলেও প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, শ্লোগান ও ব্যানার সহকারে প্রতিবাদকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা ধরে দাঁড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়েবামিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT