চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি হলেন এলিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২১
অর্থনীতি
A A
বাংলাদেশের জুনিয়র চেম্বার সভাপতি এলিটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নির্বাচনে পুনঃরায় সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ নিয়াজ মোর্শেদ এলিট।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর হোটল লা মেরিডিয়ানে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিতে এলিটকে ২০২২ সালের জন্য পুনঃরায় সভাপতি হিসেবে মনোনীত করা হয়। কার্যনিবাহী কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি সারা খান।

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মুর্শেদ এলিট বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনিবাহী সদস্য ও সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কামিটির সদস্য ছিলেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জেসিআই বাংলাদেশের সম্মানিত ভোটাররা আমার প্রতি পুনঃরায় আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের নীতি আদর্শের প্রতি অবিচল থেকে সাংগঠনিক কাজ করে যেতে চাই। পাশাপাশি দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাই।’

প্রসঙ্গত, ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের সমন্বয়ে গড়া আন্তর্জাতিক একটি সংগঠন জেসিআই। একটি মানসম্মত সমাজ গড়তে বিশেষ ভূমিকা রয়েছে তাদের। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে। যেন সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কার্যকরি সহ-সভাপতি সালেহীন এফ নাহিয়ান, মাহামুদ উন নবী প্রিন্স, সরজিৎ বড়াল। সাধারন সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ লিসা জাহান, জেনারেল লিগ্যাল কাউন্সেল ইমরান কাদির।সহ-সভাপতি সৈয়দ মোসায়েব আলম, কাজী ফাহাদ, এজাজ মুহাম্মদ, নাজমুল হোসেন সবুজ, ইবতিহাজ জয়, সাইফ উদ্দৌলা, এম কামরুল চৌধুরী, দেলোয়ার হোসেন।জাতীয় সভাপতির কার্যকরি সহকারি ইরফান হক,ট্রেইনিং কমিশনার রুমানা চৌধুরি, বাংলাদেশ ডেভেলাপমেন্ট কাউন্সিলের চেয়ারপার্সন ফাতেমা আক্তার নাজ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ সাফি ইমন, কমিটি চেয়ার আবু তালেব সিদ্দিকী সানজু, শহীদুল ফোস্তফা চৌধুরি, ওয়াসিফ ওয়াহেদ, খাদিজা আক্তার, আশিক ইকবাল, অসীম কুমার, মেহেদি হাসান।পরিচালক আরেফিন আহমেদ রাফি, ফয়সাল মাহমুদ, তাহা ইয়াসিন, মাহমুদ রাসেল, মাহাদি সালেহীন, মো আশিকুর রহমান, রেজুয়ানুর রহমান, টিপু সুলতান সিকদার, মাশফিক আহমেদ, নাহিদা আক্তার।

তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ নিয়াজ মুর্শেদ এলিট রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশন চট্টগ্রামের চিফ কো-অর্ডিনেটর, ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা ও চট্টগ্রাম) ক্রিকেট কমিটির সভাপতি, একুশে মেলা পরিষদের মহাসচিব, কালের কণ্ঠ শুভ সংঘের চিফ অ্যাডভাইজার।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আরও ১ জনের মৃত্যু, ৪৫ জেলায় আক্রান্ত নেই

পরবর্তী

নিউজিল্যান্ডে টাইগারদেরও ক্রিসমাসের ছুটি

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, কোচের নির্দেশনা নিচ্ছে ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে টাইগারদেরও ক্রিসমাসের ছুটি

বাংলাদেশের নারী ফুটবল তারকা মারিয়া মান্দা বিশ্বকাপের স্বপ্ন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখি: মারিয়া মান্দা

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT