চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি বাংলার রান্নাঘরে আমন্ত্রিত কেকা ফেরদৌসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
জি বাংলায় কেকা ফেরদৌসী

বিশ্বের প্রায় চল্লিশটি দেশে গিয়ে নিজের রেসিপি দিয়ে রান্না করে প্রশংসা নিয়ে এলেও কখনো পাশের দেশ ভারতের কোনো টেলিভিশন চ্যানেলে রান্না করতে যাননি বাংলাদেশের প্রখ্যাত রন্ধনশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব কেকা ফেরদৌসী। তবে এবার কলকাতার জনপ্রিয় টেলিভিশন জি বাংলার আমন্ত্রণ ফেলতে পারেননি তিনি। তাদের জনপ্রিয় রান্নার নিয়মিত অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর এবার অতিথি হিসেবে সবার মন জয় করে এসেছেন কেকা ফেরদৌসী।

এরআগেও জি-বাংলাসহ বেশকিছু ভারতীয় টেলিভিশনে রান্নার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন কেকা ফেরদৌসী। কিন্তু ওই সময়গুলোতে ব্যস্ততা থাকায় অংশ নিতে পারেননি। তবে এবার ‘রান্নাঘর’-এ বিশেষ অতিথি হিসেবে একটি অ্যাপিসোডে অংশ নিতে ভারত ঘুরে এলেন তিনি।

নিয়মিত রান্নার জনপ্রিয় অনুষ্ঠান ‘রান্নাঘর’। অন্যান্য অনুষ্ঠানের মতোই এই অনুষ্ঠানে সঞ্চালকের সঙ্গে উপস্থিত থাকেন বিশেষ অতিথি। আর এবার রান্নার জনপ্রিয় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। সুদীপ্তা মুখার্জীর উপস্থাপনায় আসন্ন একটি অ্যাপিসোডেই দেখা যাবে তাকে।

Banglabid

জি বাংলার রান্নাঘরে অংশ নেয়া প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে কেকা ফেরদৌসী বলেন, জি বাংলার ওরাতো আসলে আমাকে এতো ভালো চিনে না। কিন্তু আমার নাম শুনেছে। ওদের অনুষ্ঠানে আমাকে খুব সম্মান করেছে। খুব ভালো ব্যবহার ওদের। আসলে টেলিভিশন রান্নায় আমার পঁচিশ বছর উদযাপন হতে যাচ্ছে আসছে জানুয়ারিতে। আর সেজন্যই আমাকে ‘জি বাংলার রান্নাঘর’-এ আমন্ত্রণ জানানো হয়েছে। আমি খুব অল্প সময়ে চারটি আইটেম প্রস্তুত করেছি। যা দেখে উপস্থিত সবাই কিছুটা বিস্মিত হয়েছে। কারণ, ওদের ধরাবাধা সময়ের মধ্যে সবাই দুইটি আইটেম করেই অভ্যস্ত। আগামি ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠানটি সম্প্রচার হবে।

প্রসঙ্গত, রান্নাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে গত পঁচিশ বছর ধরে টেলিভিশনে অনুষ্ঠান করে আসছেন কেকা ফেরদৌসী। তার কারণে রান্না বিষয়ক অনুষ্ঠানও মানুষের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। শুধু টেলিভিশনে অনুষ্ঠান নয়, রান্নাকে জনপ্রিয় করে তুলতে তিনি এরইমধ্যে রান্নাবিষয়ক ১৪টি বইও লিখে ফেলেছেন। আসছে জানুয়ারির প্রথম সপ্তাহেই আড়ম্বপূর্ণভাবে করতে যাচ্ছেন টেলিভিশন রান্নার ক্যারিয়ারে নিজের পঁচিশ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেকা ফেরদৌসীজি বাংলারান্নাঘর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণরা নতুন সঙ্গীর ক্ষেত্রে কনডম ব্যবহার করেন না

পরবর্তী

মিডিয়া সামলানোর কোর্সও করছেন মুশফিক!

পরবর্তী
মুশফিক মিডিয়া সামলানোর কোর্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডিয়া সামলানোর কোর্সও করছেন মুশফিক!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটে মোদির জন্য নতুন বার্তা?

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT