চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াউরের ঝড়ে ডুবল মাহমুদউল্লাহ-লিটনদের লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ধানমন্ডির দুই দলের লড়াই। শেখ জামাল ধানমন্ডি বনাম আবাহনী লিমিটেড। মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের নিয়ে গড়া আবাহনীর তুলনায় কম তারকা নিয়ে গড়া ইমরুল কায়েস, সোহাগ গাজীদের শেখ জামাল। কিন্তু বুধবার এই তারকা তত্ত্ব খাটল না। বল হাতে তানভীর হায়দারের পর জিয়াউর রহমানের ব্যাটিং ঝড়ের কাছে হেরে গেলেন মাহমুদউল্লাহরা। শেখ জামালের কাছে ৬ উইকেটে হার দেখতে হয়েছে আকাশী-নীল ক্রিকেটারদের।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবাহনীর ব্যাটসম্যানরা হাবুডুবু খেয়েছেন লেগ স্পিনার তানভীর হায়দারের ঘূর্ণিতে। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রানে ৪ উইকেট এই লেগস্পিনারের।

ওপেনার লিটন দাস এবং অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া উল্লেখযোগ্য রানের ইনিংস আসেনি আর কারও ব্যাটে। ৩ চার ও ২ ছয়ে ৮২ বলে ৬২ রান করেছেন লিটন, আর ৬৬ বলে অধিনায়ক মাহমুদউল্লাহর ৬২ রানের ইনিংসটি সাজানো ২ চার ও ৩ ছয়ে ৬৬ বলে। দুই ব্যাটসম্যানই আউট হয়েছেন তানভীরের বলে। শেষ বলে অলআউট হয়ে ২৬৯ রানে থেমেছে আবাহনীর ইনিংস।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল না শেখ জামালের। দলীয় ১৪ রানের মাথায় ৮ রানে সাজঘরে ওপেনার ইমরুল কায়েস। সে অবস্থা থেকে ইনিংস মেরামতে নামেন আরেক ওপেনার ফজলে মাহমুদ এবং ভারতীয় ব্যাটসম্যান প্রশান্ত চোপড়া। আহত অবসরের আগে ফজলে করেছেন ৬৩ রান, প্রশান্ত আউট হয়েছেন ৫৭ রান করে।

শেখ জামালের জয়ের আসল নায়ক অবশ্য জিয়াউর রহমান। জাতীয় দলের বাইরে থাকা মারকুটে এই অলরাউন্ডার ব্যাটে ঝড় তুলেছেন। তার ঝড়েই ১২ বল আগে ৬ উইকেটে জয়ে নোঙর ফেলে শেখ জামাল।

তিন চার ও ছয় ছয়ে ৫৭ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন জিয়াউর। বল হাতে ৭.১ ওভার হাত ঘুরিয়ে পেয়েছেন শান্তর উইকেট। ম্যাচ সেরার পুরষ্কারটাও গেছে তার হাতেই।

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অলরাউন্ডার নাসির ও মুমিনুল ম্যাজিকে মিলল জয়

পরবর্তী

সিলেটে বেশিরভাগ ফসল পানির নীচে, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ: জেলা প্রশাসন

পরবর্তী

সিলেটে বেশিরভাগ ফসল পানির নীচে, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ: জেলা প্রশাসন

শিশু নাট্যোৎসবে ‘মানুষ’ থেকে ‘সেলফিকাণ্ড’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT