চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দুর্দান্ত সাফল্য পেল বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের হোয়াইটওয়াশ (৩-০) করেছে টিম টাইগ্রেস। তিন ম্যাচ সিরিজে এই প্রথম কোনো দলকে ধবলধোলাই করলেন রুমানা-সালমারা।

বুলাওয়েতে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা গুটিয়ে যায় ৭২ রানে। সহজ লক্ষ্য নিগার সুলতানা জ্যোতির দল তাড়া করে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে।

ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি ৩৯ রানে অপরাজিত থাকেন। এ বাঁহাতির ৪৮ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। আগের ম্যাচে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দেশসেরা ওপেনার। আরেক ওপেনার নুজহান তাসনিয়া ১০, অধিনায়ক নিগার ১২ ও সোবহানা মোস্তারি ১ রান করে আউট হন।

টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ব্যাটারদের উইকেটে আসা-যাওয়ার মধ্যে ব্যতিক্রম ছিলেন শের্ন মেয়ার্স। স্বাগতিক দেশের ওপেনার ৩৯ রানের ইনিংস খেলে আউট হন নবম ব্যাটার হিসেবে। বাকি কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। ছয় ব্যাটার আউট হন রানের খাতা খোলার আগেই।

জিম্বাবুয়ে অলআউট হয় ২৭.২ ওভারে। টাইগ্রেস বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ৫ উইকেট। রুমানা আহমেদ ও ফারিহা ইসলাম তৃষ্ণা দুটি করে উইকেট নেন।

এক স্পেলে টানা দশ ওভার শেষ করেন নাহিদা। চার মেডেনে খরচ করেন ২১ রান। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন নাহিদা।

বাংলাদেশের নারী ক্রিকেটার বল হাতে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের পথ খুব সহজ করে দেন নাহিদা

 

এর আগে ২০১৮ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে ২০ রানে ৬ উইকেট নিয়েছিলেন অফস্পিনার খাদিজাতুল কুবরা। সেটি ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ফিগার।

দুই  ম্যাচ পর চোট কাটিয়ে একাদশে ফেরেন নতুন অধিনায়ক নিগার সুলতানা। আন্তর্জাতিক অভিষেক হয় বাঁহাতি পেসার ফারিহার। জাহানারা আলম ও শারমিন সুলতানাকে রাখা হয় বিশ্রামে।

জিম্বাবুয়েতে দ্বিপাক্ষিক সিরিজ শেষে এবার বড় মিশন বাংলাদেশের সামনে। সেটি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ। ২১ নভেম্বর হারারেতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সামনের চ্যালেঞ্জ। বাংলাদশের গ্রুপে রয়েছে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে।

ট্যাগ: লিড স্পোর্টসহোয়াইটওয়াশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নান্দনিক পোস্টারে কামারের ‘অন্যদিন…’

পরবর্তী

আদালত প্রাঙ্গণে পরীমনি

পরবর্তী
পরীমনি আদালত প্রাঙ্গণে উপস্থিত, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত প্রাঙ্গণে পরীমনি

ফাইল ছবি

ডিজিটাল যুগ নতুন প্রজন্মের জন্য স্বর্ণালী সময়: মোস্তাফা জব্বার

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT