চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৭, মে ২০২৪
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী বৈঠকে বক্তৃতা দিচ্ছেন, বই ও পুরস্কার পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (২৭ মে) সোমবার ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলকে বলেন, মার্কিন ব্যবসায়ীরা যেন এই দেশে বিনিয়োগ করে উন্নয়নের সঙ্গী হয়।

এসময় ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রসঙ্গ এনে, কোন কোন ক্ষেত্রে মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগ করলে লাভবান হবেন তাও তুলে ধরেন সরকার প্রধান।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ যে রোল মডেল সে কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

এর আগে চার দিনের সফরে রোববার রাতে এই প্রতিনিধি দলটি ঢাকায় আসে। দলের নেতৃত্বে আছেন বাংলাদেশ-ইউএস বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপ, সঙ্গে রয়েছেন কাউন্সিলের উচ্চপর্যায়ের নির্বাহীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ অনেকেই।

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল জ্বালানি, বিদ্যুৎ, ইক্যুইটি, অ্যাভিয়েশন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিকেয়ার এবং অন্যান্য প্রধান খাতগুলো নিয়ে আলোচনা করবেন।

তাছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা, বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতির সুবিধা কাজে লাগানোর বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে।

২০২১ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল গঠিত হয়। সেই থেকে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের কাছে এ দেশে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরতে কাউন্সিল কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT