চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানের বিদায়ে রোনালদো-রামোসরা যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মাত্র আড়াই বছরে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দিয়েছেন জিনেদিন জিদান। বিদায়কালে বলেছেন, তার সদ্যসাবেক শিষ্যদের জন্য নতুনত্ব-পরিবর্তন আনতেই এই প্রস্থান।

যাদের জন্য নতুনত্ব আনতে বিস্ময় জাগানিয়া বিদায় জিদানের, সেই ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস, টনি ক্রুস, মার্সেলোরা কীভাবে দেখছেন সদ্যসাবেক গুরুর প্রস্থান? সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ইনস্টাগ্রামের আশ্রয় নিয়ে অভিব্যক্তি জানিয়েছেন রিয়ালের ফুটবলার-কর্মকর্তারা।

ক্রিস্টিয়ানো রোনালদো (ফরোয়ার্ড)
‘আপনার একজন খেলোয়াড় হতে পেরে আমি দারুণ গর্বিত। কোচ, আপনাকে অশেষ ধন্যবাদ।’

Banglabid

সার্জিও রামোস (অধিনায়ক)
‘কী খেলোয়াড়, কী কোচ। আপনি সবসময় শীর্ষে ছিলেন। ফুটবল, কঠিন সময়, উষ্ণতা আর বন্ধুত্বে ভরা আড়াই বছরের জন্য। আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার ছাপ থেকে যাবে সারাজীবন। আমাদের প্রিয় রিয়াল মাদ্রিদের ইতিহাসে এটা ছিল অন্যতম সেরা সময়।’

টনি ক্রুস (মিডফিল্ডার)
‘ধন্যবাদ জনাব। আপনার সঙ্গে কাজ করতে পারাটা ছিল ভীষণ আনন্দের।’

মার্সেলো (ডিফেন্ডার)
‘জিজু, আপনি বস। আপনার কাছ থেকে অনেককিছু শিখেছি। প্রতিটি ট্রেনিং সেশন, উপদেশ, শিশুদের মতো গ্রহণ করেছি, আনন্দে মাথা পেতে নিয়েছি। আপনি আমার কাছে সবসময় স্পেশাল একজন হয়ে থাকবেন। আপনি আপনার কাজ, ত্যাগ, আগ্রহ আর নম্রতা, সর্বোচ্চটা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ।’

Reneta

দানি কারভাহাল (ডিফেন্ডার)
‘জিদান, আপনাকে ধন্যবাদ আড়াইটা বছর আমাদের কোচ হয়ে থাকার জন্য। আপনি ছিলেন অসাধারণ পেশাদার। আপনার নির্দেশনায় একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে অনেককিছুই শিখেছি। আপনার জন্য রইলো শুভ কামনা।’

রোমান ক্যালডেরন (রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি)
‘এটা একটা বড় ধাক্কা। সে এমন সময়ই চলে যাচ্ছে যখন তার চেয়ে ভালো আর কোনো কোচই করতে পারতো না। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারাটা ভবিষ্যতে অন্য দলের কোচদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। এটা দারুণ চাহিদাপূর্ণ এক চাকরি। সে দারুণ কাজ করে গেছে। কিন্তু আমাদেরও তার অবস্থানটা বুঝতে হবে।’

ফ্লোরেন্টিনো পেরেজ (রিয়াল মাদ্রিদ সভাপতি)
জিদানের বিদায়ের সিদ্ধান্তে হতবাক হয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজও। তবে পেশাদারিত্বের খাতিরে প্রিয় কোচের বিদায়ও মেনে নিতে হচ্ছে তাকে, ‘এটা ছিল পুরোপুরি বিস্ময়কর এক সিদ্ধান্ত। আমার জন্য এ এক দুঃখের দিন, সমর্থকদের জন্যও। তবে জিজুর সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মানও জানাতে হবে। কারণ তার এটা প্রাপ্যই ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনেদিন জিদানরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নোকিয়ার নতুন ৩ স্মার্টফোনে কী সুবিধা থাকছে?

পরবর্তী

যুক্তরাষ্ট্রে স্টিল-অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ

পরবর্তী

যুক্তরাষ্ট্রে স্টিল-অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ

ক্যারিবীয় দাপটে হারল তামিমদের বিশ্ব একাদশ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT