চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিততেই হবে’ ম্যাচে অধিনায়ক ছাড়া বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

অন্ধকার নিমজ্জন শেষে বাংলাদেশ ফুটবলাকাশে যে উজ্জ্বলতার হাতছানি মিলছিল গত কয়েকটা মাস, তাতে আবারও জুড়ে বসতে চাইছে আঁধার। জয় তো মিলছেই না, মিলছে না জয়ের রসদকণা গোল-ও। এরমাঝেই রোববার ঘরের মাঠের টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপে ‘জিততেই হবে’ সমীকরণের লড়াই। তাতে আবার নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার খেলা নিয়ে দোলাচলে স্বাগতিকরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে বিকেল ৫টায় শ্রীলঙ্কার বিপক্ষে পরীক্ষা বাংলাদেশের। গ্রুপ থেকে সেমি নিশ্চিত করে ফেলেছে আসরের হট-ফেভারিট প্যালেস্টাইন। সেরা চারের টিকেট কাটতে আজ লাল-সবুজদের ম্যাচটি জিততেই হবে।

বাঁচা-মরার এমন সমীকরণের ম্যাচে কোচ জেমি ডে নাও পেতে পারেন ছকের অন্যতম সেনানী জামাল ভুঁইয়াকে। প্রথম ম্যাচে ঊরুর চোটে পড়েছেন অধিনায়ক। তার ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও ম্যাচের আগ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করবে দল!

Banglabid

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে পারে লঙ্কানদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস। দুদলের ১৭ দেখায় বাংলাদেশের ১১ জয়ের পিঠে শ্রীলঙ্কার হাসি মাত্র ৪ ম্যাচে। দুটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়েও এগিয়ে টাইগাররা, সেটি আবার ১৮ ধাপ। সাউথ এশিয়ান গেমসে সবশেষ দেখায় ব্রোঞ্জজয়ী বাংলাদেশ সবেধন যে জয়ের দেখা পেয়েছিল, সেটি লঙ্কানদের বিপক্ষেই।

অতীত পরিসংখ্যানের চেয়ে অবশ্য নিজেদের মেলে ধরতে পারাটাই বড় হয়ে উঠবে বাংলাদেশের জন্য। প্যালেস্টাইনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে হারতে হয়েছে। পরের ম্যাচে একই ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে প্যালেস্টাইন উড়ছে। গ্রুপের রানার্সআপ হওয়ার সমীকরণ সামনে, ড্রয়ের সুযোগ একদম নেই, তেমন হলে টাইব্রেকার ভাগ্যে নামতে হবে। তবুও ম্যাচে ফল আসতেই হবে। পা হড়কালেই টুর্নামেন্ট থেকে বিদায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২০বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেব্রুয়ারিতে ইটালি সফর করবেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ওয়াশিংটনে জমজমাট শীতকালীন পিঠা উৎসব

পরবর্তী

ওয়াশিংটনে জমজমাট শীতকালীন পিঠা উৎসব

জেদ্দায় ‘খাজাঞ্চী ইউনিয়ন জনকল্যাণ সংস্থা’র অভিষেক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT