চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আয়নাবাজি’র ভেলকি

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১:৪৩ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

আগামীকাল সারাদেশে মুক্তি পাচ্ছে সম্প্রতি সবচেয়ে আলোচিত ও নির্মাতা অমিতাভ
রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। রাত পোহালেই বড় পর্দায় ভেসে উঠবে
‘আয়নাবাজি’র ভেলকি।

আর সে জন্যই প্রচার-প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার
করছেন ‘আয়নাবাজি’ টিম। সিনেমার মুক্তিকে সামনে রেখে নানাভাবে প্রচারণা
চালিয়ে আসছেন সিনেমা সংশ্লিষ্টরা।

গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পর আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজির হয় ‘আয়নাবাজি’ টিম।

Banglabid

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ থেকে শুরু করে সমাজ বিজ্ঞান অনুষদ হয়ে দুপুর সাড়ে ১২টায় পুরাতন কলা ভবনে গিয়ে প্রচারণা শেষ করে ‘আয়নাবাজি টিম’।

এসময় প্রচারণায় অংশগ্রহণ করেন ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, চিত্রনাট্যকার গাউসুল আলম শাওন, অভিনেতা চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা সহ সিনেমা সংশ্লিষ্ট অন্যান্য কলাকুশলীরা।

Reneta

এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের পাশে নবীনগরে অবস্থিত ‘সেনা অডিটরিয়াম’ সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘আয়নাবাজি’ দেখে বাংলা চলচ্চিত্রকে আরো উৎসাহিত করার আহবান জানান।

গত বছরের ৭ জুন পুরান ঢাকায় দৃশ্যধারণের মাধ্যমে শুরু হয় এ সিনেমার যাত্রা। এরপর টানা তিন মাস কাজ করে আগস্টের শেষে দৃশ্যধারণের কাজ শেষ করেন নির্মাতা অমিতাভ রেজা। পল্টন, কোক স্টুডিও, জজ কোর্টসহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়।

‘আয়নাবাজি’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন এবং প্রযোজনা করেছে কনটেন্ট ম্যাটার্স। এ ছবিটির জন্য বিভিন্ন গান তৈরি করেছেন অর্ণব, হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির ও চিরকুট ব্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়নাবাজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান সীমান্তে ভারতের অভিযান, দুই পাকিস্তানি সেনা নিহত

পরবর্তী

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পরবর্তী

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

‘আঠারোয় জয়ধ্বনি’ শ্লোগানে দেড়যুগে পদার্পণ করছে চ্যানেল আই

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT