চাইনিজ তাইপেকে ৬-১ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।
জয়ের পথে বাংলাদেশের পক্ষে গোল ৩টি গোল করেন আশরাফুল আর ১টি করে গোল করেন রাব্বি, রাজু এবং সজীব।
এর আাগে, নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫-৪ গোলের জয় পায় লাল সবুজের বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ওমানকে ১০-০ গোলে
উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে আশরাফুল-মহসিনরা।
শেষ সেমিফাইনালে বিকাল ৩টায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামতে হবে বাংলার যুবাদের।









