চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানি শীর্ষেই, ব্রাজিলের চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বের ডামাডোল শেষের পর নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যাতে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সর্ব উপরের স্থানটি ধরে রেখেছে। দুইয়ে আছে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা নেইমারের ব্রাজিল। আর চারে মেসির আর্জেন্টিনা।

ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রকাশিত সোমবারের র‌্যাঙ্কিংয়ে প্রথম ছয় স্থানে রদবদল আসেনি। জার্মানির পর যথারীতি ব্রাজিল, তিনে আগের মতই পর্তুগাল। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে সরাসরি রাশিয়ার টিকিট কেটেছে রোনালদোর দেশ। র‌্যাঙ্কিংয়েও থাকল সেই সাফল্যের ছোঁয়া।

এরপরই মেসির আর্জেন্টিনা। সাউথ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের বাঁচা-মরার শেষ ম্যাচের চ্যালেঞ্জে মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করে টেবিলের চারে আলবিসেলেস্তারা।

র‌্যাঙ্কিংয়ের পাঁচে আছে বেলজিয়াম ও ছয়ে পোল্যান্ড। সেখানে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে ফ্রান্স, আর তিন ধাপ লাফিয়ে আটে এসেছে স্পেন। শেষ ম্যাচে ব্রাজিলের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ চিলি থাকছে টেবিলের নয়ে। লাতিন অঞ্চলের আরেক দল পেরু আছে দশে।

ফুটবলের কলিকাল কাটাতে থাকা বাংলাদেশ সেখানে আছে ১৯৬তম স্থানে।

ট্যাগ: আর্জেন্টিনাজার্মানিফিফা র‌্যাঙ্কিংব্রাজিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে দেশ রেখে গেলে সে দেশ কি তোমার কথা বলবে?

পরবর্তী

মিয়ানমারের জেনারেলরা ইউরোপে নিষিদ্ধ

পরবর্তী
মিয়ানমার সেনা কর্মকর্তাদের সঙ্গে নেত্রী অং সান সু চি দেখা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের জেনারেলরা ইউরোপে নিষিদ্ধ

ফাইল ছবি

মোস্তাফিজের অপেক্ষা, তামিমকে নিয়ে সুখবর

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT