চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুর-গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৯
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ, জামালপুর
A A

যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি কমলেও জামালপুরে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।  জেলার ৬২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সড়কগুলো কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও রেলপথ বন্ধ, ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫ হাজার ৯শ’ হেক্টর ফসলী জমি এবং ৪ লাখ ৫০ হাজার গবাদি পশু।

বন্যা কবলিত এলাকায় ১১২০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, বন্যায় জেলার ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।  এদিকে পানি কমতে থাকলেও খাবারের অভাব ও বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।  বন্যা কবলিত এলাকায় ৬০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।  সেখানে আশ্রয় নিয়েছে ৪২হাজার ৭৩০ জন বানভাসী মানুষ।  এখন পর্যন্ত বন্যার পানিতে মারা গেছে শিশুসহ ২২ জন মানুষ।

বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা সংগঠন।  বিশ্ববিদ্যালয়ে বন্যাদুর্গতের সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে “বানভাসি” নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Banglabid

পরে তারা বন্যার্ত চারশতাধিক পরিবারকে শুকনো চিড়া, গুড়, কলা, স্যালাইন, বিস্কুট, মোমবাতি, দেশলাই, পানি বিশুদ্ধকরণের জন্য ফিটকিরি ও পানিবাহিত রোগের ওষুধসহ নগদ অর্থ প্রদান করে।

জামালপুরের বন্যা কবলিত বৃদ্ধা রহিমা বেগম বলেন, আমাগো ঘরে বন্যার পানি উঠছে।  আমাগো সাহায্য করার জন্য আপনেরা আইছেন, আমরা খুব খুশি হইছি।  আল্লাহ আপনাগো ভালা করুক।

গাইবান্ধা জেলার প্রায় সাড়ে তিনশর বেশি গ্রামের পাঁচ লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি হয়ে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় বলছে, বন্যায় এ পর্যন্ত জেলার সাতটি উপজেলার দুটি পৌরসভাসহ ৫১টি ইউনিয়নের ৩৯০টি গ্রামের ৫ লাখ ১৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, যাদের ৪৫ হাজার ৪৯৫টি বসতবাড়ি পানির নিচে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭৫ কিলোমিটার কাঁচা সড়ক, ২৩৫ কিলোমিটার পাকা সড়ক, ৬৩ কিলোমিটার বাঁধ ও ২১টি কালভার্ট। ডুবে গেছে ১১ হাজার ৯২৮ হেক্টর বিভিন্ন ফসলি জমি।

Reneta

গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে যাওয়ায় ভেসে গেছে ৬ হাজার ২শ’ ৯০ টি পুকুরের মাছ।  চলতি বন্যায় জেলা ২ হাজার ৫৫ মেট্রিক টন মাছ ও ১ কোটি ১১ লক্ষ পোনা ভেসে গেছে।  যার মূল্য ২৮ কোটি ৪৮ লক্ষ টাকা বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা।  সেজন্য সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত সরকারী পূর্নবাসন সহায়তা প্রদানের দাবি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে চ্যানেল আইয়ে প্রথমবার জয়ের ‘অর্পিতা’

পরবর্তী

পুলিশ সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

পরবর্তী

পুলিশ সার্জেন্ট কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

তাজউদ্দিন আহমদের স্বপ্নের কথা জানালেন সোহেল তাজ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT