চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাভির খেলোয়াড়দের মনোভাব ভালো লাগেনি বার্সা সভাপতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৫, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বার্সা প্রেসিডেন্ট জাভির মনোভাবের ছবি, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জাভি খুব ভালো করেছে। কিন্তু আমাদের মৌসুমের শেষটায় বিপর্যয় ছিল। আমি দলের মনোভাব নিয়ে হতাশ।’

লা লিগায় দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করা বার্সেলোনা শেষ ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ২-০ গোলে হেরেছিল। গত মাসে কাতালান ক্লাবটির বিদায়ঘণ্টা বাজিয়ে ইউরোপা লিগের সেমিতে ওঠে ফ্রাঙ্কফুর্ট। সবমিলিয়ে দলের এমন বাজে মৌসুম নিয়ে হতাশাই প্রকাশ করলেন বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা।

রবার্ট লেভান্ডোভস্কিকে ধরে রাখার জোর চেষ্টা চালিয়েছে বায়ার্ন মিউনিখ। ২০২৩ সালের জুনে বাভারিয়ানদের সঙ্গে পোলিশ তারকার চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু ২০১৪ সালে ৫০ মিলিয়ন ইউরোয় বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেয়া স্ট্রাইকার আগেই জানিয়ে দিয়েছেন, জার্মান জায়ান্টদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না।

লেভান্ডোভস্কিকে দলে নেয়ার জন্য তার দিকে আগে থেকেই নজর রাখছে বার্সেলোনা। আর্লিং হালান্ড ও কাইলিয়ান এমবাপেকে টানতে না পারায় বায়ার্ন থেকে লেভাকে আনার দৌড়ে ঝাঁপাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদও।

বিষয়টি নিয়ে লাপোর্তা বললেন, ‘তার বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির একবছর বাকি আছে এবং এটাই এখন পরিস্থিতি। আমি এরচেয়ে বেশিকিছু বলতে পারবো না। তিনি একজন উঁচু মানের খেলোয়াড়, যাকে আমরাও অনেক পছন্দ করি। কিন্তু তার চুক্তি রয়েছে।’

এদিকে ১৭ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার গ্যাভির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে তার এজেন্ট ইভান দে লা পেনার সাড়া না দেয়ায় খেপেছেন বার্সা সভাপতি।

‘নতুন চুক্তির প্রস্তাবটি (গ্যাভির) এজেন্টের টেবিলে অনেক আগেই ছিল। আমরা তার প্রস্তাব গ্রহণের ব্যাপারে কিছুই শুনিনি। আমরা যা শুনেছি তা হল, তিনি এটি তুলনা করে দেখছেন এবং জলদি তার কিছু বলার আছে। ইতিমধ্যেই তাকে আমাদের অবস্থান জানিয়েছি এবং এখনই এজেন্ট তা গ্রহণ করছে না।’

‘গ্যাভি এমন একজন খেলোয়াড়, যাকে আমরা সবাই পছন্দ করি। তার বয়স ১৭ বছর, বার্সেলোনায় তার একটি উজ্জ্বল বর্তমান ও ভবিষ্যৎ আছে। আমরা বুঝতে পারছি না কেনো তার এজেন্ট গেইম খেলছে এবং প্রস্তাবটি তুলনা করছে। ক্লাব যে প্রস্তাব দিয়েছে, আমাদের বেতনের মাত্রা বিবেচনা করলে তা গ্রহণযোগ্যতার চেয়ে বেশি।’

লাপোর্তা এটিও জানিয়েছেন, গ্যাভিকে বার্সেলোনা যে পরিমাণ অর্থের অঙ্কের প্রস্তাব দিয়েছে, তারা কোনোভাবেই তার উপরে যাবে না। একইসঙ্গে বার্তা দিয়েছেন, ক্লাবটির সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ থাকাকালে যা ঘটেছিল তার পুনরাবৃত্তিও হবে না।

‘আমরা এই বেতন কাঠামোর উপরে যাব না। কারণ আমি চাই না বার্সেলোনা সেই পন্থা অনুসরণ করুক যারা আমাদের আগে এসেছিল এবং যা বার্সেলোনাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল।’

ট্যাগ: বার্সেলোনালাপোর্তালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইনি জটিলতা না থাকলে পি কে হালদারকে ফিরিয়ে আনা সম্ভব: খুরশীদ আলম খান

পরবর্তী

নরসিংদীতে ব্যবসায়ী নয়ন হত্যা মামলার আসামী গ্রেপ্তার

পরবর্তী
নরসিংদীতে ব্যবসায়ী নয়ন হত্যা মামলার আসামী গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ব্যবসায়ী নয়ন হত্যা মামলার আসামী গ্রেপ্তার

জনপ্রিয় মানুষজন পানির বোতল সংগ্রহ করছে, খাদ্য সংকটের আশঙ্কায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে নিষেধাজ্ঞা তুলে নিতে বললো রাশিয়া

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT