চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে র‌্যাগিংয়ের প্রতিবাদে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
শিক্ষা
A A

ম্যানার শেখানোর নামে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর গেস্ট রুমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বুধবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সভাপতি সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শোভন, অর্থ সম্পাদক সুমাইয়া ফেরদৌস, সহ- সম্পাদক শাহাদাত নোমান, সদস্য আ: কাইয়ুম, আব্দুল মান্নান প্রমুখ।

সভাপতির বক্তব্যে সুস্মিতা মরিয়ম বলেন: ‘’ক্ষমতাসীনদের সারাদেশে আধিপত্য, অন্যায় ও অবিচারকে বজায় রাখতেই আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে নবীন শিক্ষার্থীদের উপর মানসিক, শারীরিক নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শন করে প্রতিবাদ বিমুখ করা হয়। আর প্রশাসন ক্ষমতাশালীদের পদলেহন করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়। ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাসীনদের সাথে আপোস না করে, শিক্ষার্থীদের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন। তাহলে শিক্ষার্থীরাও আপনাদের সাথে থাকবে, সত্যের পক্ষে লড়াই করবে’।

Banglabid

সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শোভন বলেন: ‘র‌্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় হল প্রসাশন যেখানে অকার্যকর সেখানে হল সংসদ ও জাকসু নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এইসব অন্যায়, অবিচারকে রুখে দেওয়া প্লাটফর্ম তেরি করুন’।
সবশেষে সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার ক্যাম্পাসে ইতোমধ্যে যে তিনটি নিপীড়নে ঘটনা জনসম্মুখে প্রকাশিত হলো, অতিদ্রুত তার বিচার করে এবং হলগুলোতে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে র‌্যাগিং বন্ধে কার্যকর ব্যবস্থা করার আহ্বান জানিয়ে মানববন্ধনের সমাপ্ত ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT