চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে এ্যালামনাই ডে ও মিলনমেলায় মুখরিত ক্যাম্পাস

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:৫৭ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

জাবি প্রতিনিধি: সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে ‘এ্যালামনাই ডে ও মিলনমেলা-২০১৮’। বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন’র উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে আসা প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে পুরো ক্যাম্পাস। শুক্রবার সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দিবসটির নানান কর্মসূচি উদ্বোধন করেন এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমরা স্বপ্ন দেখি। এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ও অর্জন আমাদেরকে আলোড়িত ও আন্দোলিত করে। এ্যালামনাই এসোসিয়েশন এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও খ্যাতির প্রসারে কাজ করতে পারে। এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Banglabid

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণিল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে এ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচর্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও, বেলা সাড়ে ১১টায় দিকে সেলিম আল দীন মুক্তমঞ্চে তৃতীয় ব্যাচে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের সংবর্ধনা, ১২টায় আলোচনা সভা, ১টার দিকে মধ্যাহ্নভোজ, আড়াইটায় স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত সিরিজের আশা ছেড়ে দিচ্ছে পাকিস্তান

পরবর্তী

রোহিঙ্গাদের ক্রমান্বয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ভাসানচর পরিকল্পনা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ক্রমান্বয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

কোহলির ভারতকে থামাতে পারছে না প্রোটিয়ারা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT