বাংলাদেশ

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

জাফর ইকবাল

জঙ্গি হামলার শিকার হয়ে হাসপাতালে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সিএমএইচে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তাকে দেখতে হাসপাতালে যান। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মৃদু হাসিমুখে দেখা যায় ড. জাফর ইকবালকে।

এর আগে শনিবার বিকেলে নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আহত অবস্থায় সাথে সাথেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই হামলাকারী ফয়জুরকে আটক করা হয়। আটক করা হয় হামলাকারীর বাবা-মা ও চাচাকেও।

বিষয়:জাফর ইকবাল প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…