চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের কারণে রাজপরিচয় ছাড়ছেন জাপানের রাজকন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
আন্তর্জাতিক
A A
রাজকন্যা মাকো

রাজকন্যা মাকো

প্রেমের কারণে সিংহাসন ছেড়েছিলেন রাজা অষ্টম এডওয়ার্ড। একই কারণে রাজপরিচয় হারাতে চলেছেন জাপানের রাজপরিবারের সদস্য রাজকন্যা মাকো।

জাপানের সম্রাট আকিহিতোর ২৫ বছর বয়সী নাতনী মাকো কোমুরো নামের এক যুবককে বিয়ে করতে যাচ্ছেন, যার বয়সও ২৫। তিনি একটি ল ফার্মে কাজ করেন। তারা একসঙ্গেপড়ালেখা করতেন।

জাপানের রাজতান্ত্রিক আইন অনুযায়ী, যদি কোন রাজকন্যা সাধারণ কোন ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে তার পরিবারের সদস্যপদ আর বহাল থাকে না। এই ঘটনা দেশটির অনুক্রমিক রাজশাসন নিয়ে চলমান সমালোচনাকে আরও জোরদার করেছে। জাপানের সম্রাট আকিহিতো এর আগে রাজশাসন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় একটি রেস্তোরাঁতে প্রথম দেখা হয় রাজকন্যা মাকো এবং কোমুরোর।

রাজকন্যা মাকোর হবু স্বামী কোমুরো

জাপানের রাজপরিবারের এক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে খবর এসেছে যে, ওই যুবকের সঙ্গে রাজকন্যা মাকোর বাগদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

খুব শিগগিরই এ বিষয়ে একটি ঘোষণা দেয়া হবে এবং বিয়ের জন্য একটি সম্ভাব্য দিনও ঠিক করা হবে। নতুন এই দম্পতি সম্রাট ও সম্রাজ্ঞীর সঙ্গে দেখা করবেন। উপহার এবং উপঢৌকন বিনিময়ের মধ্য দিয়ে বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে বিয়ের পর তাকে ছাড়তে হবে রাজপরিবারের পরিচয়।

Reneta

বিয়ের বিষয়ে রাজকন্যার হবু বর কোমুরো সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, কথা বলার জন্য এখন উপযুক্ত সময় নয়। সঠিক সময়ে আমি এ নিয়ে কথা বলবো।

এর আগে ২০০৫ সালে রাজকন্যা মাকোর খালা সেয়াকো সর্ব প্রথম একজন সাধারণ যুবককে বিয়ে করে রাজপরিচয় বিসর্জন দিয়েছিলেন। রাজধানী টোকিও সরকারের একজন পরিকল্পনাবিদকে বিয়ে করে সেয়াকো রাজপ্রাসাদ ছেড়ে এক বেডরুমের অ্যাপার্টমেন্টে বাস করছেন। তিনি নিজে গাড়ি চালাতে শিখেছেন, বাজার করতে শিখেছেন। তাদের বিয়েও হয়েছিল অনেকটা অনাড়ম্বরভাবে। সেয়াকো আকিহিতোর একমাত্র কন্যা।

রাজকন্যা সেয়াকো ও তার স্বামী

বয়সের কারণে দায়িত্বপালনে অসুবিধা হতে পারে এমন দাবি করে সম্প্রতি ৮৩ বছর বয়সে এসে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন আকিহিতো। গত দুইশ বছরের মধ্যে জাপানের রাজতন্ত্রের ইতিহাসে কোন সম্রাট অবসরে যাননি।  দেশটির প্রচলিত আইন একে সমর্থন করে না, কিন্তু বর্তমানে এই রীতির পরিবর্তনের জন্য সরকার আইন পরিবর্তনে কাজ করছে।

এই আইনের মাধ্যমে বহুবিতর্কিত অপরিবর্তনীয় একমাত্র পুরুষের উত্তরসূরী আইনও বাদ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইন অনুযায়ী জাপানের মসনদের উত্তরাধীকারীদের মধ্যে রয়েছেন চারজন। আকিহিতোর ছেলে নারুহিতো এবং ফামিহিতো, ফামিহিতোর ছেলে হাসিহিতো এবং আকিহিতোর ছোট ভাই মাসিহিতো।

রাজকন্যা মাকোর বাগদানের খবর ছড়িয়ে পড়ার পর দেশটির কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিতে সুগা বলেছেন, একটি স্থিতিশীল রাজতন্ত্রের পরম্বপরা এবং এর পরিবর্তনের বিষয়ে আমাদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাপানজাপানের সম্রাট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT