চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জান্নাত’ ছবিতে অভিনয় করবেন আরফিন রুমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
আরফিন রুমি

আরফিন রুমি

আরফিন রুমির মূল পরিচয় তিনি কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। মাঝে মাঝে গানের মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন। এবার জনপ্রিয় এ সংগীত তারকা ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন। প্রথমবারের মতো তাঁকে দেখা যাবে রূপালি পর্দায়। মজার ব্যাপার হচ্ছে নিজের গাওয়া গানের সঙ্গে অভিনয় করবেন তিনি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির একটি গানে পারফর্ম করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরফিন রুমি। ‘পাপী তাপী মন/কান্দে সারাক্ষণ’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও তিনিই করেছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার ছবিতে গল্পের প্রয়োজনে একটি কনসার্টের দৃশ্য করতে হচ্ছে। যেখানে পহেলা বৈশাখের কনসার্টে একজন গায়ককে গান গাইতে দেখা যাবে। খুবই গুরুত্বপূর্ণ এ দৃশ্যের জন্য সত্যিকারের শিল্পী দিয়েই কাজটি করাব পরিকল্পনা করেছি। আমার মনে হয়েছে গানের মেজাজের সঙ্গে রুমিই পারফেক্ট। রুমিকেও ধন্যবাদ যে তিনি কাজটি করতে সম্মত হয়েছেন।’

পরিচালক জানান, রমজান মাসে এ দৃশ্যের কাজ শুরু হলেও বৈরি আবহাওয়ার কারণে তা শেষ করতে পারেননি। শিগগিরই দৃশ্য ধারণের কাজ শেষ করবেন তিনি।

‘জান্নাত’ ছবির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহি ও সাইমন সাদিককে। এছাড়া আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খানসহ আরও অনেককে দেখা যাবে। ছবির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। ছবিটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া।

ট্যাগ: আরফিন রুমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অস্ট্রেলিয়ার আসাটা আমাদের জন্য সুখবর’

পরবর্তী

জোট গঠনের চেষ্টা রাজনীতির নতুন মেরুকরণ: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের।

জোট গঠনের চেষ্টা রাজনীতির নতুন মেরুকরণ: ওবায়দুল কাদের

বর্ষা ও অনন্ত জলিল

আবার বাবা-মা হচ্ছেন অনন্ত ও বর্ষা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT