চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নের পতাকা উড়ানোর সেই ঐতিহাসিক দিন আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

আজ ঐতিহাসিক অগ্নিঝরা ২রা মার্চ। ১৯৭১ সালে আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলার আকাশে বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

১৯৭১ সালের ২ মার্চ পাকিস্তানি শাষকের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র সমাজ বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগ্রামরত বাঙ্গালি জাতিকে স্বাধীনতার দিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যায়।

সেদিন পতাকা উত্তলোনকারী তখনকার ডাকসু ভিপি আ স ম আব্দুর রব বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই হয়েছে মুক্তিযুদ্ধ।

Banglabid

উল্লেখ্য, ১৯৭১ এর ১ মার্চ পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান হঠাৎ করেই সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এই ঘোষণার পর বাঙ্গালির স্বাধীনতার আন্দোলন দাবানলেন মতো বিস্ফোরিত হতে থাকে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ২ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রজনতার সমাবেশে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আব্দুর রব ।

আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার ইকবাল এখনকার সার্জেন্ট জহুরুল হক হলের ১১৭ নম্বর রুমে কয়েকজন ছাত্রনেতা চূড়ান্ত করেন জাতীয় পতাকার নকশা। তখন পতাকা ছিলো লাল-সবুজের মাঝে হলুদ মানচিত্র খচিত পতাকা। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলার জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল স্বাধিকারের আহ্বান।

Reneta

একাত্তরের এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। ২ মার্চের পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পটভূমি তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।

বঙ্গবন্ধু নিজ বাসভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করছেন

পরবর্তীতে ২৩ মার্চ বঙ্গবন্ধু নিজ বাসভবনে স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে পতাকা উত্তোলন করেছিলেন। ১৯৭২ সালে  তৎকালীন সরকার কামরুল হাসানকে শিবনারায়ণ দাশের ডিজাইনকৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলেন । কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।

এ বিষয়ে আরো দেখুন চকোর মালিথার ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=Qp9dXboLYq0&feature=youtu.be

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পতাকাপতাকা উত্তোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সেলোনা ছাড়ার ঘোষণা এনরিকের

পরবর্তী

ক্যারিবিয়ান লিগের ড্রাফটে ৪ বাংলাদেশি

পরবর্তী

ক্যারিবিয়ান লিগের ড্রাফটে ৪ বাংলাদেশি

পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবের সন্ধান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT