চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলে ফেরার পর যা বললেন রুমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রুমানা ক্রিকেট মাঠে উল্লাসে ভাসছেন, জাতীয় দলে ফেরার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ মিশনে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে দলে ফিরিয়েছে বাংলাদেশ। দুজনই সাবেক অধিনায়ক— রুমানা আহমেদ ও জাহানারা আলম। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করার সুবাদে তারা একবছরেরও বেশি সময় পর জাতীয় দলের অংশ হলেন। মুঠোফোনে টাইগ্রেস অলরাউন্ডার রুমানা জানিয়েছেন, লক্ষ্য থাকবে আরও একবার এশিয়া কাপ জয়ের।

২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল বাংলাদেশ নারী দল। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন রুমানা। শিরোপা পুনরুদ্ধারের মিশন এবার শ্রীলঙ্কায়। ডাম্বুলায় আগামী ১৯ থেকে ২৮ জুলাই হবে ৮ দলের আসর।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও অংশ নিচ্ছে উইমেন্স প্রিমিয়ার কাপ ২০২৪ এর চার সেমিফাইনালিস্ট নেপাল, ইউএই, মালয়েশিয়া, থাইল্যান্ড।

Banglabid

অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা সামনের মিশন নিয়ে বললেন, ‘লক্ষ্য তো থাকে সবসময় একটাই যে ভালো করার। এশিয়া কাপ যেহেতু, আমরা অবশ্যই চেষ্টা করব একটা কাপ আছে, আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার দিকেই ফোকাস করব।’

প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ২৫ উইকেট তুলে জাতীয় দলে ফেরা পেসার জাহানারাকে নিয়ে রুমানা বললেন, ‘আসলে কথা বলে তো ফেরা যায় না, সেজন্য কঠোর পরিশ্রম করা লাগে। আমরা অবশ্যই যার যার জায়গা থেকে সেই চেষ্টা করেছি। নিজেদেরও আত্মবিশ্বাস ছিল, লিগটাও ভালো গেছে, তাই ফেরাটা সহজ হয়েছে।’

এবারের লিগে রুমানা ১৭ উইকেট নিয়েছেন, পাশাপাশি ব্যাট হাতে ৬ ইনিংসে করেছেন ২৪১ রান। তাতে ১৬ মাস পর খুলেছে জাতীয় দলের দরজা।

Reneta

সামনে বাংলাদেশের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়া কাপ হবে কুড়ি ওভারের সংক্ষিপ্ত ফরম্যাটে। রুমানা এখনই বিশ্বকাপের দিকে তাকাতে চাইছেন না।

‘আপাতত সামনে এশিয়া কাপ সেটা নিয়েই ভাবছি যেন ভালো করতে পারি। বিশ্বকাপ নিয়ে এখনো ভাবছি না, ওটার স্কোয়াড দিতে হয়তো দেরি আছে। এজন্য এশিয়া কাপ নিয়েই যত পরিকল্পনা করছি। সামনে প্র্যাকটিস আছে, সেখানে নিজেদের উন্নতি করার জন্য যা দরকার হয় নিশ্চয় সেটা আমরা করতে পারব। ৩০ জুন মিরপুর একাডেমিতে প্র্যাকটিস, তারপর আমরা ২ জুলাই বিকেএসপি যাব, সেখানে ক্যাম্প হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২৪জাতীয় দলমেয়েদের ক্রিকেটরুমানা আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাসুদুজ্জামানের আবৃত্তি সন্ধ্যা ‘সাতরঙ্গ দুপুরের কাব্য’

পরবর্তী

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ না খেলা অস্ট্রেলিয়ার ‘ভণ্ডামি’

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আফগানিস্তানের বিপক্ষে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ না খেলা অস্ট্রেলিয়ার ‘ভণ্ডামি’

মুজিব ও স্বাধীনতা প্রদর্শনী উদ্বোধন, সংসদ ভবনে দর্শনার্থীরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবনে ‘মুজিব ও স্বাধীনতা’ প্রদর্শনী উদ্বোধন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT