চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাওয়াদের প্রভাবে ডেঙ্গু বাড়তে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। আর এ কারণে এডিস মশা বৃদ্ধি পেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার ৮ ডিসেম্বর দুপুরে সারা দেশের করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই আশঙ্কার কথা জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, নিম্নচাপের কারণে সারা দেশে গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির পানি যেন কোথাও জমে না থাকে। ফুলের টব থেকে শুরু করে যে সমস্ত জায়গায় পানি জমে থাকে, সেগুলো যদি আমরা পরিষ্কার করে ফেলি তাহলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। একইসঙ্গে ডেঙ্গু রোগের যে ঝুঁকি, সেটা থেকে মুক্ত থাকা যাবে।

Banglabid

নাজমুল ইসলাম বলেন, দিনে-রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার কামড় থেকে বাঁচতে ছোট-বড় সবাইকেই শরীর ঢাকা থাকে এমন পোশাক পরতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ খুবই জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

নাজমুল ইসলাম বলেন, দেশে করোনা রোগীর সংখ্যা এখন কম, তবে সন্দেহভাজন কারও যদি জ্বর থাকে, তাহলে করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষাটিও করতে হবে।

Reneta

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৭৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৫০৫ জন। ডেঙ্গুতে এ সময়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলিকে সরিয়ে ওয়ানডের নেতৃত্বও রোহিতের কাঁধে

পরবর্তী

রুটের ‘দূরদর্শিতা’ নিয়ে প্রশ্ন চ্যাপেলের, প্রশংসা স্বদেশি কামিন্সের

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ট্রফি হাতে নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুটের ‘দূরদর্শিতা’ নিয়ে প্রশ্ন চ্যাপেলের, প্রশংসা স্বদেশি কামিন্সের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জাপানী ধনকুবের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT