চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের ‘দূরদর্শিতা’ নিয়ে প্রশ্ন চ্যাপেলের, প্রশংসা স্বদেশি কামিন্সের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি অ্যাশেজ শুরুর আগে থেকেই জো রুটের অধিনায়কত্ব নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। সেই উত্তাপকে বাড়িয়ে দিলেন ইয়ান চ্যাপেল। অধিনায়ক হিসেবে ইংলিশম্যান রুটকে ‘খুব একটা সুবিধার নয়’ বলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।

‘সে খুব একটা দূরদর্শী নয়। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিততে এটি খুবই জরুরি।’

চ্যাপেল অবশ্য ব্যাটার রুটকে উচ্চতাতেই রাখছেন। ব্যাটিং দক্ষতার প্রশংসা করতেও কার্পণ্য করেননি, ‘আমার মতে, সে অসাধারণ একজন ব্যাটসম্যান। তবে অধিনায়ক হিসেবে খুব একটা ভালো না।’

রুটকে খারিজ করলেও অধিনায়ক হিসেবে বেন স্টোকসের সম্ভাবনার কথা বলেছেন চ্যাপেল, ‘আমার মনে হয় স্টোকস ভালো অধিনায়ক হতে পারবে। আগ্রাসী খেলোয়াড়রা সাধারণত ভালো অধিনায়ক হতে পারে না, তবে তার ভেতর অধিনায়কত্বের গুণাবলি রয়েছে।’

নেতৃত্বে সদ্য অভিষিক্ত অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে নিয়ে অনেক আশা চ্যাপেলের। অজি পেসার অধিনায়ক হিসেবে খুব ভালো করবেন বলেই মত তার। চলতি অ্যাশেজ অজিরাই জিতবে বলে দিয়েছেন।

‘আমি মনে করি, প্যাট কামিন্স খুব ভালো একজন অধিনায়ক হবে। হয়তো তার গুছিয়ে নিতে একটু সময় লাগবে। কিন্তু এই সিরিজ শেষে সে রুটের থেকে অনেক এগিয়েই থাকবে। অস্ট্রেলিয়া খুব সহজেই সিরিজটি জিতে যাবে।’

Reneta

অ্যাশেজে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে ৫ উইকেট নিয়েছেন কামিন্স। এই কীর্তি গড়া প্রথম অস্ট্রেলিয়ান তিনি। ১৯৮২ সালে ইংল্যান্ড পেসার বব উইলস এমন নজির গড়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২১কামিন্সচ্যাপেলরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT