চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু তহবিল নিয়ে উন্নত আর উন্নয়নশীল দেশের বিতর্ক

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
১০:১৯ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৬
পরিবেশ
A A

জলবায়ু তহবিলের ৬০ বিলিয়ন ডলারের ব্যবধান নিয়ে উন্নত আর উন্নয়নশীল দেশের মধ্যে জোরালো বিতর্ক শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনে। উন্নত দেশগুলো ৬২ বিলিয়নের দাবি করলেও ক্ষতিগ্রস্ত দেশগুলো বলছে, দুই বিলিয়ন ডলার দিয়ে শুভঙ্করের ফাঁকি দেয়ার চেষ্টা করছে উন্নত দেশগুলো।

জলবায়ু পরিবতর্নের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ২০২০ সালের মধ্যে ১শ’ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা উন্নত দেশগুলোর। সেই অর্থ দেয়ার বিষয়ে তেমন অগ্রগতি না হলেও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর পক্ষে দাবি করা হয়েছে, প্রতিশ্রুত অর্থ পর্যায়ক্রমে দিতে শুরু করেছেন তারা।

তবে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মাত্র দুই বিলিয়ন ডলার দিয়েই ৬২ বিলিয়নে দেয়ার দাবি করছে উন্নত দেশগুলো।climate3

Banglabid

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক জে টিমাস রবার্টস বলেন, একটি প্রতিবেদনে ধনী দেশসমূহ বলছে তারা ২০১৪ সালের মধ্যেই ৬২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে অর্থের পরিমাণ ৬২climate2 নয়, দুই বিলিয়ন।

সম্মেলনে অভিযোগ করা হয়েছে, সাধারণভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে সহায়তা উন্নত দেশগুলো এতদিন দিয়ে আসছিল তা জলবায়ু তহবিলের বরাদ্দ বলে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে। এমনকি কোনো কোনো ঋণও এ তহবিলের অংশ হিসেবে দেখানো হচ্ছে।

এ ব্যাপারে জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ মিজান আর খান বলেন, “জলবায়ু তহবিলের একটি বিরাট সমস্যা হচ্ছে, উন্নত দেশগুলো যত টাকা দেয়া হয়েছে বলে, উন্নয়নশীল দেশের হিসেবে দেখা যায় তার সঙ্গে পরিমাণের দিক থেকে বিশাল পার্থক্য। উন্নত দেশ বলে ৫০ বিলিয়ন ডলার, আমরা climate5সেখানে ৫ বিলিয়ন ডলারও দেখছি না। এই হিসেব প্রক্রিয়ার মাঝেই কিছু ফাঁকিঝুঁকি আছে। অথবা প্যারিস চুক্তির অধীনে ফাঁকি দেয়ার চেষ্টা চলছে।”

Reneta

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেছেন, জলবায়ু তহবিলের ব্যাপারটি যেভাবে এগোচ্ছে, তাতে বাংলাদেশসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলো সন্তুষ্ট নয়।

“কারণ এই তহবিল দ্রুত ছাড়া হচ্ছে না। এবং যে পরিমাণে পাওয়ার কথা ছিল সেটাও আমরা পাচ্ছি না। সব মিলিয়ে তহবিলটি যেন দ্রুত পাওয়া যায় এবং এর দ্রুত একটা ব্যবস্থা হয়, সেটা নিয়েই আমরা সোচ্চার। এ বিষয়েই এবারের সম্মেলনে কথা হচ্ছে।”climate4

“সবচেয়ে বড় কথা হলো, জলবায়ু তহবিল যদি আমরা তাড়াতাড়ি না পাই তাহলে কিন্তু আমরা অনেক ব্যাপারেই পিছিয়ে যাচ্ছি। জলবায়ু সম্পর্কিত আমাদের যে সব সমস্যা রয়েছে সে ব্যাপারে আমাদের কাজগুলোও এগোচ্ছে না,” বলেন মুকিত মজুমদার বাবু।

উন্নয়নশীল দেশগুলোর পক্ষে দাবি করা হয়েছে, জলবায়ু তহবিলের অর্থ দেয়ার জন্য কার্বন ট্যাক্স-এর মতো তহবিল বাড়ানোর কমসূচি নিশ্চিত করা দরকার।climate7

রিপোর্টটি দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন।

https://www.youtube.com/watch?v=-Vu_5HNqPe0

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ু পরিবর্তনমরক্কো জলবায়ু সম্মেলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮৫ রানের লজ্জায় অস্ট্রেলিয়া

পরবর্তী

মেহেরপুরে শীতের আগাম সবজি, সবচেয়ে লাভজনক সীম

পরবর্তী

মেহেরপুরে শীতের আগাম সবজি, সবচেয়ে লাভজনক সীম

দীপন-নিলয় হত্যায় ‘জড়িত’ মেজর জিয়ার প্রধান সহযোগী আটক

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT