চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিমানা কমায় বেড়েছে অ্যামাজনে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রাজিলে পরিবেশ ভারসাম্য রক্ষার ওপর জরিমানা হ্রাসের ফলে ‘অ্যামাজন রেইন ফরেস্ট’ (চিরহরিৎ বন) আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে বলে বিবিসির এক বিশ্লেষণ প্রতিবেদনে বেরিয়ে এসেছে।  

ব্রাজিলের পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত পরিবেশ রক্ষার ওপর জরিমানা গত বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কমে গেছে।

ফলে সেখানে সাম্প্রতিক বছরগুলোতে বন উজাড় করে দেওয়া এবং কৃষিকাজ, কাঠ শিল্প ও মানুষের কাঠের বাড়ি তৈরির কাজে নির্বিচারে গাছ কাটা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী ব্রাজিলে পরিবেশ ভারসাম্য রক্ষার জরিমানা কমের হার
Banglabid

বলা হচ্ছে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনে পুড়ছে অ্যামাজন। গত বছরের এই সময়ের তুলনায় এ বছর ৮৫ শতাংশ বেশি আগুন লেগেছে বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় এই বনাঞ্চলে।

এই আগুনের কতটি ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়েছিল তা জানা যায়নি, তবে ব্রাজিলের উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বিরুদ্ধে অ্যামাজন বন ধ্বংসের চেষ্টার অভিযোগ আছে।

সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন নথিতে দাবি করা হয়েছে, ব্রাজিলের সরকার বিশ্বের বৃহত্তম বন অ্যামাজন সংরক্ষণে আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে লড়াই করে বনের অভ্যন্তরে মটরওয়ে, জলবিদ্যুৎ কেন্দ্র এবং সেতু নির্মাণ করতে চায়।

Reneta

দাবি করা হয়েছে কৃষি জমি তৈরি করতে কৃষকদের আগুন লাগাতে প্ররোচনা দিয়েছেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট। নির্বাচনের সময় বনাঞ্চল ধ্বংসকারীদের জরিমানা কমানোর পক্ষে প্রচারও চালিয়েছিলেন তিনি।

রাজনৈতিক ওয়েবসাইট ‘ওপেন ডেমোক্রেসিতে’ ফাঁস হওয়া এইপরিকল্পনাগুলোই অ্যামাজনে ধ্বংসাত্মক আগুনের কারণ বলে উল্লেখ করা হয়েছে।

পৃথিবীতে জীবনধারণে অত্যাবশ্যক অক্সিজেনের একটি বড় অংশ আসে দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনাঞ্চল থেকে। অ্যামাজনকে ‘পৃথিবীর ফুসফুস’ও বলা হয়ে থাকে। সাথে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে জলবায়ু পরিবর্তন ঠেকাতে অপরিসীম ভূমিকা রাখে অ্যামাজন।

প্রায় ৩০ লাখ প্রজাতির প্রাণি ও উদ্ভিদ এবং ১০ লাখ আদিবাসীর আবাসস্থল অ্যামাজন।

পৃথিবীর মোট অক্সিজেন চাহিদার ২০ শতাংশ আসে অ্যামাজন থেকে। আর আগুনের লেলিহান শিখায় এই এভাবে বনাঞ্চল পুড়ে ছাড়খার হয়ে গেলে শংকায় পড়বে পৃথিবীর জলবায়ু। ইতিমধ্যে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দাবানল এক অশনি সঙ্কেত; এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিতবাহী।

২৩ আগস্ট পর্যন্ত ৪৮ ঘণ্টায় অ্যামাজন জুড়ে প্রায় ২৫০০ জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) এর হিসাব অনুযায়ী চলতি বছরে আমাজনে ৭২,৮৪৩ টি আগুন লাগার ঘটনা ঘটেছে। যা ২০১৮ সালের তুলনায় ৮৪ শতাংশের বেশি।

ইমপের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে আমাজনের ৭ হাজার ৫০০ কিলোমিটার বনাঞ্চল হারিয়ে গেছে, যা ২০১৭ সালের তুলনায় ৬৫ শতাংশ বেশি।

অন্যদিকে, অ্যামাজন জঙ্গলের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ব্রাজিলের সাথে বৃহৎ বাণিজ্য চুক্তিতে অনুমোদন না দেয়ার হুমকি দিয়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ড। ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসেনারো জলবায়ু ইস্যুতে নিজের অবস্থান বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন ফরাসী প্রেসিডেন্ট। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও হেলিকপ্টার ব্যবহারের উদ্যোগ নিয়েছে ব্রাজিল সরকার। এ ঘটনায় ক্ষোভ, নিন্দা ও দুঃখ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ।

এছাড়া, অ্যামাজনের আগুনকে আন্তর্জাতিক সঙ্কট বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেল অ্যাঙ্গেলা মার্কেল। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ব্রাজিলজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। লন্ডন, বার্লিন, মুম্বাই ও প্যারিসে ব্রাজিল দূতাবাসের বাইরেও বিক্ষোভ হয়েছে। সবার চাওয়া একটাই, নিভে যাক আগুন, বেঁচে থাকুক অ্যামাজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজনআগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেডিএইডার নিয়ে এলো আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ড

পরবর্তী

কুমিল্লায় ফুলেল শ্রদ্ধায় সিক্ত মোজাফফর আহমদ

পরবর্তী

কুমিল্লায় ফুলেল শ্রদ্ধায় সিক্ত মোজাফফর আহমদ

কানাডায় বাংলাদেশি ডাক্তারদের মিলনমেলা

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT