চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমে ওঠেছে বর্ষ বিদায়ের অনুষ্ঠান

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:২১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
সুরের ধারার বর্ষ বিদায়ের অনুষ্ঠান

সুরের ধারার বর্ষ বিদায়ের অনুষ্ঠান

বছরের শেষ সূর্যটা বিষণ্ণ ভাঙ্গিতে ডুবে গেল। বছরের বিদায়ে প্রকৃতি যেন থমকে গেছে। প্রকৃতির মন খারাপ দূর করতে মঞ্চে উঠল টুকরো টুকরো আকাশ। হ্যাঁ, সন্ধ্যার নীল আকাশী রঙের শাড়ি পড়ে এক ঝাঁক শিল্পী যখন মঞ্চে উঠলেন, তখন অনেকেই আকাশ ভেবে ভুল করেছেন। তারা গাইলেন প্রার্থনা সংগীত ‘অন্তর মম বিকশিত করো’। গাইলেন, ‘প্রাণে আমার পুলক লাগে’, ‘চিত্ত বিকশিত সূচনার তরে’…। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বছরের এই শেষ প্রহর সুরে-গানে মাতিয়ে তোলে সুরের ধারা। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণে তারা আয়োজন করেছে ২০ ঘণ্টাব্যাপী অনুষ্ঠান।

আয়োজন নিয়ে সংঠনটির কার্যনির্বাহী সদস্য দীপক পাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সুরের ধারা ২৫ বছরে পা রাখল। এ উপলক্ষ্য আমাদের চিন্তা ছিল ব্যাতিক্রম ও বিশেষ কিছু করার। তাই এবার আয়োজনের নাম দিয়েছি ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’। কবিগুরু বাংলাদেশে অবস্থানকালীন যে সব গান লিখেছেন সেই সব গান ও নৃত্য দিয়েই এবারের আয়োজন সাজিয়েছি। নাচ-গানের ফাঁকে ফাঁকে তুলে ধরা হবে রবীন্দ্রনাথ ও তার বাংলাদেশে অবস্থানকালীন প্রেক্ষাপট।’

অনুষ্ঠানের সমন্নয়ক দীপক পাল আরও বলেন, ‘এ আয়োজন চলবে রাত ১২টা পর্যন্ত। এরপর বসবে বাউল গানের আসর। চলবে সারা রাত। ভোর ছয়টায় শুরু হবে হাজারও কণ্ঠে বর্ষবরণ। বর্ষবরণ অনুষ্ঠানে রেজওনা চৌধুরী বন্যার “সারা বছর রবীন্দ্রনাথ” অ্যালবামের মোড়ক উম্মোচন করা হবে।’

রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানের উপস্থিত থেকে গান, কবিতা নৃত্য উপভোগ করেন, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাংস্কৃতিবিষয়ক মন্ত্রী, আসাদুজ্জামান নূর, ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিনসা। মানবাধিকার কর্মী সুলতানা কামাল, শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, কৃষি গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ প্রমুখ।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।

বর্ষ বিদায় অনুষ্ঠানের কিছু ছবি :

রেজওয়ানা চৌধুরী বন্যা ও রাশেদা কে চৌধুরী
জাতীয় সংসদের স্পিকার ও ভারতের হাইকমিশনার
মঞ্চে সুরের ধারার শিক্ষার্থীরা
নাগরদোলা
মেলার স্টলে
পান সুপারীর স্টল

ছবি : ওবায়দুল হক তুহীন

 

ট্যাগ: সুরের ধারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নদীতে যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারপতির মৃতদেহ

পরবর্তী

বাঙালির জাতিসত্তা নির্মাণে ছায়ানট এবং রমনা বটমূলে নববর্ষ উদযাপনের ৫০ বছর

পরবর্তী

বাঙালির জাতিসত্তা নির্মাণে ছায়ানট এবং রমনা বটমূলে নববর্ষ উদযাপনের ৫০ বছর

বাঙালি সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না: উদীচী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT