চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ ও দেশের কল্যাণে সশস্ত্র বাহিনীকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

আলী এরশাদ আলী এরশাদ
৬:৩০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ, রাজশাহী
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে জনগণ ও দেশের কল্যাণে কাজ করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার রাজশাহী ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করি আপনারা জরুরি পরিস্থিতিতে জনগণের কল্যাণে কাজ করবেন। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠনেও আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন।’

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আরও বলেন, ‘সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান, যেখানে শৃংখলা ও পেশাগত দক্ষতার কোন বিকল্প নেই।’

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরে স্বাধীনতাযুদ্ধে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন সেইসব বীর মুক্তিযোদ্ধা এবং ভাষা আন্দোলনের বীর সৈনিকদের অবদানের কথা স্মরণ করেন। ১৯৯৯ সালে নীতিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বিআইআর) গঠনে অনুমোদন দেয়ায় এবং এই বাহিনী গঠনে যে সকল সেনাসদস্যের অবদান রয়েছে, তাদের কথাও  স্মরণ করেন তিনি।

রাষ্ট্রপতি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আশ্রয় কেন্দ্র নির্মাণ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা তৈরিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

এর আগে রাষ্ট্রপতি আর্টিলারি বাহিনীর বিশেষ দলের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।

ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

ট্যাগ: সশস্ত্র বাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা পদক পাচ্ছেন রাবেয়া খাতুনসহ ১৫ বিশিষ্টজন

পরবর্তী

নতুন ইসি: কথা কম, কাজ বেশি

পরবর্তী

নতুন ইসি: কথা কম, কাজ বেশি

নতুন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ

নতুন নির্বাচন কমিশনের প্রথম দিন যেমন কাটলো

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT