চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গি পরিস্থিতি এড়াতে পারবে বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ সরকার সাম্প্রতিক বিভিন্ন হামলার নেপথ্য নায়কদের বিচারের মাধ্যমে জঙ্গি পরিস্থিতি এড়াতে পারবে বলে মনে করছে ভারত। সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দৃঢ়ভাবে কাজ করার কথাও বলেছে দেশটি।

গুলশানে জঙ্গি হামলার ঘটনায় শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ
মাহমুদ আলীকে পাঠানো চিঠিতে এসব কথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

চিঠিতে ওই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

Banglabid

সুষমা স্বরাজ বলেন, গুলশানে হলি আর্টিজানে কাপুরুষোচিত হামলায় নির্দোষ মানুষের প্রাণহানির সংবাদে আমি অত্যন্ত মর্মাহত। এমন অমানবিক সহিংসতা খুবই দুর্ভাগ্যজনক, বিশেষ করে পবিত্র রমজান মাসে যখন সত্যিকারের বিশ্বাসীদের মন আধ্যাত্মিক জগতের সন্ধানে থাকে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শোকের এই সময়ে ভারত দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে আছে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলয়ে কাজ করব। ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসের আদর্শের হুমকি থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে।

জঙ্গি হামলার ঘটনায় দোষীদের বিচারের পরামর্শ দেন সুষমা। তিনি বলেন, জঙ্গি হামলার পেছনে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করে, এ ধরনের পরিস্থিতি যেন না হয় সে ব্যবস্থা করবে বাংলাদেশের সরকার। এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

Reneta

সন্ত্রাসবাদ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সর্বস্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের জিরো টলারেন্স নীতি ও একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে।

গত ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। তারা ১৭ বিদেশীসহ ২০ জিম্মিকে হত্যা করে। এছাড়াও নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

পরেরদিন সকালে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান চালানো হয়। অভিযানে ছয় হামলাকারী নিহত হয়। এছাড়া সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT