চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আবু সাঈদ তিনদিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A
জঙ্গি আবু সাঈদকে রিমান্ডে নেওয়ার জন্য আদালত থেকে বেরিয়ে আসছেন পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদ

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আটক হওয়া ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বোমা হামলায় অন্যতম অভিযুক্ত জঙ্গি, জেএমবি’র সুরা সদস্য ও দক্ষিণাঞ্চল প্রধান আবু সাঈদ ওরফে করিম ওরফে শ্যামলকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে বগুড়ার মুখ্য হাকিম আদলত।

শনিবার রাতে বগুড়া গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বগুড়া  মুখ্য হাকিম আদালতের বিচারক শ্যাম সুন্দর।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকা থেকে আবু সাঈদকে গুলি ভর্তি বিদেশী পিস্তল, গুলি, চাকুসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ হেড কোয়ার্টারের একটি গোয়েন্দা টিম ও বগুড়ার ডিবি পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত জেলার নন্দীগ্রাম উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। একটি ৯ এমএম বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, ১টি বার্মিজ চাকু ও রেজিষ্ট্রেশনহীন একটি মটর সাইকেলও পাওয়া যায় তার কাছে।

পুলিশ সুপার আসাদুজ্জামান শনিবার দুপুরে তার সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, গ্রেফতারকৃত সাঈদ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বোমা হামলার অন্যতম অভিযুক্ত। ২০০২ সালে জেএমবিতে যোগদান করে। ২০০৪ সালে রাজশাহী জেলার সামরিক প্রধান হিসেবে দায়িত্ব লাভ করে।

‘২০০৫ সালে নওগাঁ জেলায় একটি বিষ্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তার মৃত্যুদণ্ড হয়। এরপর সে ২০০৭ সালে ভারতে পালিয়ে যায়।  ২০০৯ সালে মুর্শিদাবাদ জেলার জেএমবি সদস্য ইয়াদুলের মেয়ে খাদিজাকে বিয়ে করে সেখানেই জেএমবির কার্যক্রম পরিচালনা করে।’

২০১৪ সালে ভারতের বর্ধমানের খাগড়াগড় বোমা বিষ্ফোরণের সাথে জড়িত ছিল। সেখানকার আদালতে তার বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র দাখিল হয়।

খাগড়াগড় বোমা বিষ্ফোরণের পর দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-এনআইএ মোস্ট ওয়ান্টেড হিসেবে তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ রুপি পুরষ্কার ঘোষণা করে। এরপরই সে বাংলাদেশে পালিয়ে আসে।

ট্যাগ: আবু সাঈদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিআর’৭ থেকে ‘০০৭’ হবেন রোনালদো!

পরবর্তী

সাব্বিরের কী শাস্তি হতে পারে?

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার সাব্বির রহমান ব্যাটিং প্রস্তুতিতে দৃঢ়প্রতিজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাব্বিরের কী শাস্তি হতে পারে?

রিয়াল মাদ্রিদ দলের খেলোয়াড়রা সাইডবেঞ্চে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালে খেলতে চাওয়ার শাস্তি ‘সাইডবেঞ্চ’

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT