চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শাকিলার সহযোগী হিসেবে গ্রেফতার অন্য সহযোগীরা হলেন অ্যাডভোকেট লিটন হাসান এবং অ্যাডভোকেট বাপন।

Banglabid

সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাবের-৭ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়,চলতি বছরের এপ্রিলে নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের খোঁজ পাওয়া যায়। র‌্যাব জানিয়েছে, জঙ্গি সংগঠটির তিনটি সামরিক উইং আছে। এগুলো হলো গ্রিন, ব্লু এবং হোয়াইট। প্রত্যেক উইংয়ে সাতজন করে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য রয়েছে।

র‌্যাবের আটটি অভিযানে এই সংগঠনের ২৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া এসব অভিযানে ২৫টি অস্ত্র, ৭৩টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক তিন আইনজীবী সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানানো হবে।

Reneta

তাদের কীভাবে গ্রেফতার করা হলো- জানতে চাইলে সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তাদের লেনদেন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই তিন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবী আটকজঙ্গি অর্থায়নর‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবীর সিকদারকে নিয়ে লুৎফর রহমান রিটনের কবিতা

পরবর্তী

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক

পরবর্তী

‘সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবেই’

শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের আবেদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT