চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিদের ‘পোস্টার বয়’র মৃত্যুতে উত্তাল কাশ্মীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

নিরাপত্তা বাহিনীর গুলিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা
বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে শনিবার আবার রণক্ষেত্রের রূপ নিয়েছে পুরো উপত্যকা।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলিশের গুলিতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছে পুলিশের ৯৪ জন সদস্য। পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে ৩টি থানা।

শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এ দিন বিক্ষুব্ধ জনতা পুলিশ চৌকিতে হামলা চালায়, নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকে। কুলগানের বিজেপি অফিসেও হামলা চালায় জনতা।

Banglabid

বুরহানের মৃত্যুতে শুক্রবার থেকেই ক্ষোভে ফুঁসছিল শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকা। শনিবার তা আছড়ে পড়ে নিরাপত্তারক্ষীদের উপর। কার্ফু জারি সত্ত্বেও বুরহানের মরদেহ নিয়ে রাস্তায় নামেন কমপক্ষে ৫০ হাজার মানুষ। যখনই কোনো স্থানীয় বিচ্ছিন্নতাবাদী নেতা সেনার গুলিতে নিহত হয়েছে, বাসিন্দারা রাস্তায় নেমেছেন, বিক্ষোভ প্রতিবাদ করেছেন। এমনকী সেনার সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছেন।

ওয়ানির নিহত হওয়ার পরই শুক্রবার রাত থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর উপত্যাকায়। তার মৃত্যুর প্রতিবাদে শনিবার উপত্যকায় হরতালের ডাক দিয়েছে হুরিয়ত কনফারেন্স। এই অবস্থায় কাশ্মীরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মেহবুবা মুফতির সরকার।

উত্তেজনার কথা মাথা রেখে পুলওয়ামা, অনন্তনাগ, শোপিয়ান, বারামুল্লা ও শ্রীনগরে কারফিউ জারি করা হয়েছে। সতর্কতা হিসাবে কাশ্মীর উপতক্যায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। সৈয়দ আলি শাহ গিলানি, মিরওযাইজ ওমর ফারুক, মহম্মদ ইয়াসিন সহ অধিকাংশ বিচ্ছিন্নতাবাদী নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

Reneta

বারামুল্লা থেকে বানিহাল পর্যন্ত ট্রেন পরিষেবাও সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে অমরনাথ যাত্রা।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কোকরনাগ এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয় বুরহান ওয়ানি। এত কম বয়সেই উপত্যকার অন্যতম ভয়ঙ্কর জঙ্গি হয়ে উঠেছিল ওয়ানি। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় তরুণ জঙ্গির ডাকে সাড়া দিয়ে বহু কাশ্মীরি তরুণ জঙ্গি দলে যোগ দিয়েছিল।

পুলিশ ও সেনাবাহিনীর কাছেও সে অন্যতম টার্গেট হয়ে উঠেছিল। সেনাবাহিনীর মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় ছিল ওয়ানি। ওয়ানির জন্য ১০ লাখ রুপি আর্থিক পুরস্কারও ঘোষণা করেছিল সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর-জঙ্গি নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT