চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ হল ট্রাজেডি: নিহতের পরিবারকে চিঠি লিখেছিলেন শেখ হাসিনা

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৮:১০ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
শেখ হাসিনা জগন্নাথ হল ট্রাজেডির নিহতের পরিবারের জন্য চিঠি লিখেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জগন্নাথ হল ট্রাজেডিতে নিহত তুষার দাস

১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ভবন ধসে যে ৪০ জন ছাত্র-কর্মচারী ও অতিথি নিহত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নড়াইলের তুষার দাস। সন্তান হারানোর ব্যথায় গোটা পরিবারটি যখন শোকে মুহ্যমান তখন পরিবারটিকে সান্তনা জানাতে তাদের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যানেল আই অনলাইনকে এ কথা জানিয়েছেন তুষার দাসের বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস।

রোববার জগন্নাথ হল ট্রাজেডির ৩২তম বর্ষপূর্তি উপলক্ষে এক সাক্ষাতকারে তিনি বলেন: দাদাকে হারানোর শোকে আমাদের গোটা পরিবার যখন অনেকটা ভেঙে পড়েছে, তখন আমাদের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাদা মারা যাওয়ার এক সপ্তাহের মধ্যে পাঠানো সে চিঠি আমাদের পরিবারকে অনেক সাহস যুগিয়েছিল।

সুপ্রিয়া দাস বলেন: শুধু চিঠিই লেখেননি তিনি। তখন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে নির্দেশ দিয়েছিলেন আমাদের পরিবারটিকে দেখা শোনা করার। তাছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাকসহ অনেকেই আমাদের বাড়ি গিয়েছেন। আমার পরিবারকে সান্তনা দিয়েছেন। আমার দাদা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তারা আমার দাদাকে খুবই পছন্দ করতেন।

তিনি বলেন: সেই চিঠিটি এখন কাছে না থাকলেও তার দুটি লাইন আমার খুবই মনে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘‘স্বজন হারানোর ব্যথা কী, তা আমি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করতে পারি।’’

আমাদের পরিবারকে দেখাশোনার যে কথা বলেছিলেন তারই অংশ হিসেবে ১৯৯৭ সালে আমাকে চাকরি দেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী স্যার।

১৫ অক্টোবর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালন করা হয়। স্মরণসভা, শোকর‌্যালী, বিভিন্ন উপাসনামূলক অনুষ্ঠানের মাধ্যমে সন্তান হারানোর শোকে মুহ্যমান বিশ্ববিদ্যালয় পরিবার প্রতিবছর দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ওপরে বরফের হিম, ভেতরে সুপ্ত আগ্নেয়গিরি’

পরবর্তী

‘মুখস্থ’ ব্যাটিংয়ের সামনে ক্লান্ত বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মুখস্থ’ ব্যাটিংয়ের সামনে ক্লান্ত বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা হকির ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে নিয়েই সেমিতে ভারত

সর্বশেষ

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT