চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছোট’ দল বিশ্ব পরিচালনা করে না: জি-৭ নিয়ে চীনের তাচ্ছিল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৩, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীন জি-৭ এর শীর্ষ নেতাদের সতর্ক করে বলেছে, কয়েকটি দেশের ‘ছোট’ গ্রুপ দিয়ে বিশ্বের ভাগ্য নির্ধারণের দিন অনেক আগেই চলে গেছে।

আসন্ন সম্মেলনে চীনের বিরুদ্ধে একটি পরিকল্পনা পাস করতে যাচ্ছে জি-৭ ভুক্ত দেশগুলো। তারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে লন্ডনে নিযুক্ত চীনা দূতাবাস জানান, সেই সব দিন অনেক আগেই চলে গেছে যখন বৈশ্বিক সিদ্ধান্তগুলো ছোট ছোট দল দ্বারা নির্ধারিত হতো।

‘আমরা সবসময় বিশ্বাস করি ছোট বা বড় দেশ, শক্তিশালী বা দুর্বল দেশ, ধনী বা দরিদ্র দেশ সবাই সমান এবং বৈশ্বিক বিষয়াদি সবগুলো দেশের পরামর্শমতোই নিয়ন্ত্রণ করা উচিত। ’

Banglabid

শীর্ষস্থানীয় বৈশ্বিক শক্তি হিসেবে চীনের পুনরায় উত্থানকে একটি তাৎপর্যপূর্ণ ভূরাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৯৯১ সালে স্নায়ুযুদ্ধের শেষে সোভিয়েত ইউনিয়নের ভেঙে পড়ার পরে এটাই সবার নজর টেনেছে।

বর্তমানে জি-৭ নেতারা দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে আলোচনা করছেন। গত ৪০ বছরে চীনের দৃশ্যমান অর্থনৈতিক ও সামরিক উত্থানের পরে রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ক্রমবর্ধমান দৃঢ়তার প্রতি সুসংগত প্রতিক্রিয়া সন্ধান করছেন তারা।

জি-৭ ভুক্ত দেশগুলো চীনের বিরুদ্ধে যে পরিকল্পনা পাস করতে যাচ্ছে, সেখানে নিম্ন-মধ্যম আয়ের কোম্পানিগুলোকে উন্নত অবকাঠামো তৈরিতে সহায়তা করার পরিকল্পনা হাতে নিচ্ছে দেশগুলোর নেতারা।

Reneta

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে চীনের একটি প্রকল্প আছে। এর আওতায় তারা রেলপথ, সড়কপথ এবং বন্দর নির্মাণে বিভিন্ন দেশকে সহায়তা করে। ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে এসেছিল চীনের জিনপিং প্রশাসন। যার মাধ্যমে একাধিক গরিব দেশ ও আন্তর্জাতিক সংস্থায় বিনিয়োগ করেছিল তারা।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র দ্বারা চালিত বিল্ড বেটার ওয়ার্ল্ড (বি৩ডব্লিউ) পরিকল্পনাটি অনুরূপ চীনা পরিকল্পনার ভালো বিকল্প হতে পারে।

বিবৃতিতে জি-৭ নেতারা জানিয়েছেন, অবকাঠামো উন্নয়নের জন্য তারা উচ্চমানের এবং স্বচ্ছ অংশীদারিত্ব প্রস্তাব দেবেন। তবে এই প্রকল্পের অর্থায়ন কীভাবে হবে তা এখনো স্পষ্ট নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনজি-৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার জন্মদিন বিষয়ে হাইকোর্টের রুল, নথি তলব

পরবর্তী

সাবেক স্বামী জনি লি’র কাছে ফিরছেন জোলি?

পরবর্তী

সাবেক স্বামী জনি লি'র কাছে ফিরছেন জোলি?

বিএনপির হাঁকডাকে আওয়ামী লীগের কিছু যায়আসে না: কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধিতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT