চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের বিচার চাইলেন বদরুলের মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যার চেষ্টাকারী বদরুলের মা তার ছেলের শাস্তি চেয়েছেন। বদরুলের সুনামগঞ্জের গ্রামবাসীও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নার্গিসের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন হয়েছে।

সিলেটের পর এবার সুনমানগঞ্জের ছাতক উপজেলার মনিরজ্ঞাতী গ্রাম নার্গিসকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠেছে। শুধু গ্রামবাসী নয় বদরুলের নৃশংসতা মেনে নিতে পারছে না তার পরিবারও। গণপিটুনিতে আহত বদরুলকে দেখতেও হাসপাতালে যাননি কেউ।

Banglabid

বদরুলের এমন খবর শোনার পর সাংবাদিকদের কাছে বদরুলের মা তার ছেলে শাস্তি কামনা করেছেন।

তিনি বলেন, আমার ছেলে যে কাজটি করেছে সেটির জন্য খুব খারাপ লাগছে। এই কাজটি কেন করলো, তা আমি জানি না। আমাকে কখনোই ওই মেয়ের সম্পর্কে কিছুই বলেনি। আমার ছেলে যা করেছে অন্যায় করেছে, তাই ছেলের পক্ষ নিবো না। আইনের মাধ্যমে সুষ্ঠু বিচারে বদরুলের শাস্তি হোক তাই আমি চাই।

একইভাবে বদরুলের বড়ভাইও বদরুলের শাস্তি কামনা করেছে।

Reneta

বদরুলের চাচা বলেন, বদরুল যে ঘটনা করেছে এটা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ দেখেছে। এটিই খুবই দুঃখজনক ঘটনা। আমরা নিজেরাও দেখেছি কলেজ ছাত্রী নার্গিকে যেভাবে বদরুল কুপিয়েছে সেভাবে মনে হয় কোরবানির গরুকেও এভাবে কোপায় না। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করেছে তাই আমরা চাই বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এলাকাবাসী বলছে, সিলেটের জাঙ্গাইল এলাকায় লজিং থাকার সময় স্কুলছাত্রী নার্গিসকে নানাভাবে উত্ত্যক্ত করতো বদরুল। এ জন্য ২০১২ সালের ২০ জানুয়ারি বদরুল আরো একবার এলাকাবাসীর পিটুনির শিকার হয়েছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল বিশ্ববিদ্যালয়েও নানা অপরাধমূলক কাজ করেছে বলে অভিযোগ রয়েছে।

নার্গিসের ওপর হামলা প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে প্যাসিফিক ক্লাব অব সিলেট নামে একটি সামাজিক সংগঠন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বদরুলের বিচার চেয়েছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নার্গিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT