চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছুটির ঘণ্টা’ নির্মাতার মরদেহ দেশে আসছে রবিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২২
বিনোদন
A A

রবিবার (২০ মার্চ) দুপুরে কানাডার টরেন্টো থেকে ঢাকায় পৌঁছাবে কালজয়ী চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’ সহ বেশকিছু দর্শকপ্রিয় ছবির নির্মাতা আজিজুর রহমানের মরদেহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতার মেয়ে বিন্দি রহমান এমনটাই জানিয়েছেন। শনিবার সকালে বিন্দি জানান, আজিজুর রহমানের মরদেহ রবিবার (২০ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে কানাডা থেকে ঢাকায় পৌঁছাবে। তিনি জানান, প্রথম জানাজা বাদ আছর (৪:৩০) এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ এশা (৮:০০) ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে আজিজুর রহমানের মরদেহ গ্রামের বাড়ী সান্তাহারে নিয়ে যাওয়া হবে, এবং বাদ যোহর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Banglabid

গেল সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে কানাডার টরেন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান এই চিত্রনির্মাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে।

Reneta

তিনি অর্ধশতাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশিক্ষিতআজিজুর রহমানকানাডাকালজয়ীঢাকামরদেহসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যু শূন্য দিনে শনাক্ত ৬২

পরবর্তী

নুরেমবার্গ স্টাইলে পুতিনের বিচারের পরিকল্পনা

পরবর্তী

নুরেমবার্গ স্টাইলে পুতিনের বিচারের পরিকল্পনা

মুক্তির ৮ম দিনেও ‘দ্য কাশ্মীর ফাইলস’র দাপট অব্যাহত

সর্বশেষ

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT