চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা কবিতায় প্রকাশিত হয়: পুতুল

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৩:০৪ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানের পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন ছোটবেলা থেকে। অমর একুশ গ্রন্থমেলা-২০১৭ তে এসেছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ  ‘পুতুল কাব্য দ্বিতীয় অধ্যায়’। চ্যানেল আই অনলাইনকে পুতুল জানালেন গান ও লেখালেখি নিয়ে তার ভাবনা।

পুতুল কাব্য দ্বিতীয় অধ্যায় বের হলো, কেমন সাড়া পাচ্ছেন?

পাঁচদিন হলো বইটা বের হয়েছে৤ বিপুল সাড়া পাচ্ছি৤ আমার লেখা যারা পড়েন তারা তো কিনছেনই পাশাপাশি আমার গানের শ্রোতারাও লেখার প্রতি আগ্রহ দেখাচ্ছেন৤ মেলা উপলক্ষ করে অনেকের সঙ্গে দেখা হচ্ছে৤ যারা ঢাকার বাইরে থাকেন, সচরাচর দেখা হয় না, তারা ছুটে আসছেন৤ বই, অটোগ্রাফ সংগ্রহ করছেন৤ খুবই ভালো লাগছে৤ পাঠকের ভালোবাসায় আমি মুগ্ধ৤

Banglabid

নতুন বই নিয়ে বলুন-

পুতুল কাব্য দ্বিতীয় অধ্যায় বের হয়েছে দেশ পাবলিকেশন্স থেকে৤ অমর একুশ গ্রন্থমেলায় সোহরাওয়ার্দি উদ্যান প্রাঙ্গনের ৫০২-৫০৩ নং স্টলে পাওয়া যাচ্ছে৤ এটি আমার দ্বিতীয় কবিতার বই৤ বইয়ের প্রচ্ছদ করেছেন হিমেল হক৤

লেখালেখিতে কবে, কীভাবে আসা?

Reneta

শৈশব থেকেই কবিতা আর গান লিখি৤ কিন্তু কবিতার প্রকাশ ঘটেছে অনেক পরে৤ গত বছর আমার প্রথম বই বের হয়৤ গানের অ্যালবাম তো অনেক আগেই শ্রোতাদের উপহার দিয়েছি।

কোন ভাবনা  থেকে কবিতা লেখেন?

নির্দিষ্ট কোনো ভাবনা থেকে লিখি না৤ দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা থেকে আপনাআপনি লেখা চলে আসে৤ ছুঁয়ে যাওয়ার মতো যে কোন ঘটনা কাব্যের আশ্রয়ে প্রকাশিত হয়৤ ভেবে চিনতে লিখতে বসেছি এমন ঘটনা খুব কমই৤ এটা হুটহাট চলে আসে৤ এমনও হয়েছে যে ঘুমের ভেতর কবিতা ভাবনা হাজির৤ মধ্যরাতে লিখতে বসে গেছি৤

কাকে বেশি ভালোবাসে? গান না কবিতা?

দুটোকেই সমান ভালোবাসি৤ কারণ মনে হয় আমার পুরো অস্তিত্ব জুড়েই লেখালেখি এবং গান বিরাজ করছে৤ এবং এক সঙ্গে তারা প্রবাহিত হচ্ছে৤ ফলে একটাকে বাদ দিয়ে আরেকটা ভাবতে পারি না৤ গান ও কবিতা দুটো নিয়েই আমার জীবন৤

লেখালেখির জন্য পড়ার গুরুত্ব কতটুকো?

লেখালেখিতে আসতে হলে পড়ার গুরুত্ব সবচে বেশি৤ আমি নিজে প্রচুর পড়ি৤ বই ছাড়া অবসার কাটে না৤

কার বই বেশি পড়েন?

আমি প্রায় সবার লেখাই পড়ি৤ তারপরেও যদি পাঁচজন লেখকের কথা বলতে বলা হয় তাহলে বলব, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, শামছুর রহমান এবং হুমায়ূন আজাদ৤

 সাম্প্রতিক ব্যাস্ততা নিয়ে বলুন

আমার পঞ্চম একক অ্যালবামের কাজ করছি৤ এবছরই প্রকাশ হবে৤ প্রতি দু বছরে একটি করে অ্যালবাম করছি৤ প্রতি বছর একটা করে বই লিখছি ৤ নতুন একটা বই আনার এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই৤ এখন কবিতার মধ্যে ডুবে আছি৤ তবে ভবিষ্যতে উপন্যাস লিখতে পারি৤ এমনটাই ইচ্ছা আছে৤

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বইমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে ‘এসো রক্তেজেতা বর্ণমালা সুন্দর করে লিখি’

পরবর্তী

পিলখানা ট্র্যাজেডির সঙ্গে রথী-মহারথীরা জড়িত: বিএনপি

পরবর্তী

পিলখানা ট্র্যাজেডির সঙ্গে রথী-মহারথীরা জড়িত: বিএনপি

গ্যাস সুবিধা বঞ্চিতদের কথা সুবিধাভোগীরা ভাবে না

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি লিগ’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT