চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিলেন পেশাদার ক্রিকেটার, হয়ে গেলেন সিনেমার নায়ক

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৪:৩৩ অপরাহ্ন ১৩, মার্চ ২০২২
বিনোদন
A A

পেশাদার ক্রিকেটার ছিলেন, চট্টগ্রাম জেলা-বিভাগের হয়ে অনুর্ধ্ব ১৩, ১৫, ১৬, ১৮ খেলেছেন। প্রিমিয়ার লিগেও নিয়মিত খেলতেন। ২০০৯ সালে হঠাৎ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। অনেক চেষ্টা করেও আর ক্রিকেটে নিয়মিত হতে পারেননি। শেষে ফাস্ট বোলিং ছেড়ে স্পিন বোলিংয়ে ঢুকে চেষ্টা করেও ফিরতে পারেননি ক্রিকেটে। এরপর পেশাদার ক্রিকেট থেকে সরাসরি প্রবেশ শোবিজের আলো ঝলমলে আঙিনায়।

যাকে নিয়ে এতো কথা, তিনি শেহজাদ ওমর। শোবিজে শুরুটা র‍্যাম্প, বিলবোর্ডের মডেল ও টিভিসি দিয়ে হলেও এখন নাটকে অভিনয় করেন। সেখান থেকে পা রেখেছেন চলচ্চিত্রে। জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে কাজ করলেন শেহজাদ ওমর।

চ্যানেল আই অনলাইনকে শেহজাদ বলেন, ইনজুরির কারণে ক্রিকেট ছাড়তে হয়েছিল। চিকিৎসক বলেছিলেন, আর খেলতে পারবো না। আমার সাথে খেলতো ইয়াসির রাব্বী, সে এখন ন্যাশনাল টিমে। এছাড়া ইরফান শুক্কুর আছে। আমরা একসঙ্গে খেলতাম। ইনজুরিতে না পড়তাম হয়তো আমিও খেলতে পারতাম। বেশি দৌড়ঝাঁপ করলে এখনও আমার পায়ে সমস্যা হয়।

আর ‘ক্রিকেট খেলতে না পারা’ নিয়ে মাথা না ঘামানো শেহজাদ ওমর বলেন, যেটা অতীত সেটা ভেবে তো আর লাভ নাই। এখন আমি অভিনয়ের জায়গাটা নিয়ে ভাবছি। আমার আল্টিমেট গোল হচ্ছে ভালো ভালো কাজ করা। ভালো চরিত্র প্লে করে অভিনয়ের সঙ্গে থাকতে চাই। আমি আসলে ভালো অভিনয়টাই করতে চাই, সিনেমা হোক বা ওয়েব ভিত্তিক কনটেন্ট হোক।

১০-১২টির মতো টিভিসি করেছেন শেহজাদ ওমর। ফ্যাশন শো করেছেন দুই শতাধিক। শ’খানেক ব্র্যান্ডের পোশাকের বিলবোর্ড মডেল হয়েছেন। রাজধানীর সড়কগুলোতে অনেকেই হয়তো তাকে দেখেছেন! নাটক করেছেন ৩০টির মতো। ভালোবাসা দিবসে ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ নাটকে অভিনয় প্রশংসা এনে দিয়েছে তাকে।

Reneta

এবার শেহজাদ ওমর হতে যাচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা’ চলচ্চিত্রের নায়ক। শুটিং করে বেশ তৃপ্তির কথা জানান তিনি।

শেহজাদ ওমর বলেন, ২০১৩-১৪ দু-বছর টুকটাক নাটক করেছি। পরে ৩টি সিনেমায় নাম লেখাই। তখন দেশে চরমভাবে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করায় ২টি সিনেমার শুটিং শুরুই হয়নি, বাকি একটির শুটিং শুরু হয়ে বন্ধ হয়ে যায়। পরে ৫ বছর মিডিয়াতে ছিলাম না। আবার যখন কামব্যাক করি তখন থেকে অভিনয়ে মনোযোগ দেই।

‘মিডিয়াতে ফেরার পর প্রাচ্যনাটে একবছর ধরে অভিনয়ের কোর্স করি। পরে আলোচিত ‘মহানগর’ ওয়েব সিরিজে কাজ করি।’

জাজের ‘মোনা’ চলচ্চিত্রে সুযোগ পাওয়া প্রসঙ্গে শেহজাদ ওমর বলেন, জাজ নতুন মুখ খুঁজছিল জেনে বায়োডাটা পাঠিয়েছিলাম। এরপর আমার কাজের রেফারেন্স দেখিয়ে অডিশন দেই। পরিচালক, ডিওপি আমার কাজ ও অডিশন দেখে পছন্দ করেন। পরে জাজের উর্দ্ধতন কর্তারা আরেকবার অডিশন নিয়ে জানান, ‘মোনা’ ছবির জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘মোনা’ চলচ্চিত্রে চারজন নতুন মুখের একজন শেহজাদ ওমর। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, দীপা খন্দকার প্রমুখ। এটি কোনো ওয়েব কনটেন্ট নয়, পুরোপুরি সিনেমা; মুক্তি দেয়া হবে সিনেমা হলে। গেল মাসে পুরো শুটিং শেষ হয়েছে।

শেহজাদ ওমর বলেন, টিভিসি বা নাটকের চেয়ে সিনেমার ব্যাপারটা একদমই আলাদা। এখানে ভালো কাজ ডেলিভারির জন্য একাধিকবার সুযোগ দেয়া হয়। ঠিকভাবে কাজ করার জন্য প্রস্তুতির ব্যাপার থাকে। সিনেমার পুরো পরিবেশটাই আলাদা লেগেছে। শুধুমাত্র ভালো কাজের জন্য দুই সপ্তাহ পুরো টিমে পরিবার-ফোন সংযোগ সব থেকে দূরে ছিলাম। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এর মধ্যে দুই লটে আমরা শুটিং করি। এটা আমার জীবনের নতুন অভিজ্ঞতা। অনেককিছু শিখতে পেরেছি।

“একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, শুটিংয়ে অনেকেই বলেছে, ‘হিরোর জন্য খাবার আনো’। ‘হিরো’ বলে সম্বোধন করে অন্যভাবে আপ্যায়ন করাটা আমার খুব ভালো লেগেছে।”

Jui  Banner Campaign
ট্যাগ: জাজ মাল্টিমিডিয়ামহানগরলিড বিনোদনশেহজাদ ওমর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতীকী ছবি

ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

লঙ্কানদের বিদায় নিশ্চিত করে সেমির দৌড়ে টিকে থাকল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ঢাকাকে ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ গড়তে ডিএসসিসি’র চার অগ্রাধিকার কর্মসূচি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT