চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইয়ের ৪১ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল ১ বস্তা ব্যালট

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:৫১ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ
A A
প্রাকৃতিক পরিবেশে পুলিশ ও স্থানীয় মানুষজনের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছিনতাই হওয়ার ৪১ দিন পর বেশ কিছু সিল মারা ব্যালট পরিত্যক্ত অবস্থায় ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকা থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ব্যালট ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা নির্বাচনের ৪১দিন পর সিল মারা ব্যালট পেপারগুলো উদ্ধার করেন।’

‘‘যেহেতু আদালতে মামলা হয়েছে সুতরাং আলামত হিসেবে তদন্তকারী কর্মকর্তা সেগুলো এখন আদালতে জমা দেবেন।’’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, ‘গত ২৬শে ডিসেম্বর উপজেলার চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নির্বাচন সংশ্লিষ্টরা ফিরে আসার সময় কিছু লোক আক্রমণ চালিয়ে তাদের কাছে থাকা সিলযুক্ত ব্যালট পেপার ছিনতাই করে।’

‘‘সেসময় তাদের হামলায় পুলিশসহ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা আহত হয়। পরে নির্বাচনের ৪১ দিন পর একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তা ভর্তি ব্যালট পেপার উদ্ধার করা হয়।’’

উদ্ধারের পর ব্যালটের বস্তা নিয়ে আসা হয়েছে থানায়। সেখানে গণনা শেষে বস্তায় কতটি ব্যালট পেপার মিলেছে সে বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানান ওসি মোহাম্মদ আব্দুল ওহাব।

ভুট্টা ক্ষেতে ব্যালটের বস্তা উদ্ধার, পুলিশ ও স্থানীয়দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ গত ২৬শে ডিসেম্বর চতুর্থ ধাপে ভূঞাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন উপজেলার গাবসারা ইউনিয়নের চরচন্দনী দাখিল মাদরাসা কেন্দ্রে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে সিলযুক্ত ব্যালট পেপার নির্বাচন সংশ্লিষ্টরা নিয়ে আসার সময় হামলা চালায় দূর্বৃত্তরা।

সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দুর্বৃত্তদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গুলিও চালায়। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা আহত হয়।

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৮/৯শ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই কেন্দ্রে মোট ভোটার ছিলো ২ হাজার ৩৭৫ জন। মোট ভোট কাস্ট হয় ২ হাজার ২৯টি। এর মধ্যে বাতিল হয় ২০টি ভোট। অনুপস্থিত থাকে ৩৪৬ জন ভোটার। ছিনতাই হওয়া বস্তাতেই ছিলো সমস্ত ব্যালট পেপার।

নির্বাচনের ফল অনুযায়ী ওই কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে শাহ আলম শাপলা পান ১ হাজার ৩৩৬ ভোট, নৌকা প্রতীকে মনিরুজ্জামান মনির পান ৪৬৬ ভোট এবং আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ পান ২০৭ ভোট।

ট্যাগ: টাঙ্গাইলটাঙ্গাইলের ভূঞাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সিআরবি’তে হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী: রেলমন্ত্রী

পরবর্তী

কেপা নৈপুণ্যে চেলসির দুর্দান্ত জয়

পরবর্তী
চেলসি ও সেন্টার দলের খেলোয়াড়রা ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেপা নৈপুণ্যে চেলসির দুর্দান্ত জয়

বিপর্যয় মোকাবেলায় উদ্ধারকর্মীরা কাজ করছে, ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান।. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দিনের চেষ্টায়ও বাঁচানো গেল না শিশু রায়ানকে

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT