চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইয়ের ৪১ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল ১ বস্তা ব্যালট

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৮:৫১ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ
A A

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছিনতাই হওয়ার ৪১ দিন পর বেশ কিছু সিল মারা ব্যালট পরিত্যক্ত অবস্থায় ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকা থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ব্যালট ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা নির্বাচনের ৪১দিন পর সিল মারা ব্যালট পেপারগুলো উদ্ধার করেন।’

‘‘যেহেতু আদালতে মামলা হয়েছে সুতরাং আলামত হিসেবে তদন্তকারী কর্মকর্তা সেগুলো এখন আদালতে জমা দেবেন।’’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, ‘গত ২৬শে ডিসেম্বর উপজেলার চরচন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নির্বাচন সংশ্লিষ্টরা ফিরে আসার সময় কিছু লোক আক্রমণ চালিয়ে তাদের কাছে থাকা সিলযুক্ত ব্যালট পেপার ছিনতাই করে।’

‘‘সেসময় তাদের হামলায় পুলিশসহ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা আহত হয়। পরে নির্বাচনের ৪১ দিন পর একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তা ভর্তি ব্যালট পেপার উদ্ধার করা হয়।’’

Reneta

উদ্ধারের পর ব্যালটের বস্তা নিয়ে আসা হয়েছে থানায়। সেখানে গণনা শেষে বস্তায় কতটি ব্যালট পেপার মিলেছে সে বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানান ওসি মোহাম্মদ আব্দুল ওহাব।

গত ২৬শে ডিসেম্বর চতুর্থ ধাপে ভূঞাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন উপজেলার গাবসারা ইউনিয়নের চরচন্দনী দাখিল মাদরাসা কেন্দ্রে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে সিলযুক্ত ব্যালট পেপার নির্বাচন সংশ্লিষ্টরা নিয়ে আসার সময় হামলা চালায় দূর্বৃত্তরা।

সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দুর্বৃত্তদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গুলিও চালায়। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা আহত হয়।

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৮/৯শ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই কেন্দ্রে মোট ভোটার ছিলো ২ হাজার ৩৭৫ জন। মোট ভোট কাস্ট হয় ২ হাজার ২৯টি। এর মধ্যে বাতিল হয় ২০টি ভোট। অনুপস্থিত থাকে ৩৪৬ জন ভোটার। ছিনতাই হওয়া বস্তাতেই ছিলো সমস্ত ব্যালট পেপার।

নির্বাচনের ফল অনুযায়ী ওই কেন্দ্রে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে শাহ আলম শাপলা পান ১ হাজার ৩৩৬ ভোট, নৌকা প্রতীকে মনিরুজ্জামান মনির পান ৪৬৬ ভোট এবং আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ পান ২০৭ ভোট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গাইলটাঙ্গাইলের ভূঞাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাপাসিয়ায় নিহত একই পরিবারে ৫ জনের দাফন সম্পন্ন

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ দিনব্যাপী এডিস মশা নির্মূল কার্যক্রম শুরু ডিএসসিসির

মে ১০, ২০২৬

রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ, পাঁচ মামলায় জামিনে থাকছেন আইভী

মে ১০, ২০২৬

যশোরে সার সংকটে দিশেহারা করলা চাষিরা

মে ১০, ২০২৬

তামিলনাডুতে মুখ্যমন্ত্রী হলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT